• ঢাকা
  • বুধবার, ১৫ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ২রা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ২১ জানুয়ারি, ২০২৬
সর্বশেষ আপডেট : ২১ জানুয়ারি, ২০২৬
Designed by Nagorikit.com

২৫ জানুয়ারি চৌদ্দগ্রামে আসছেন তারেক রহমান, আগমন উপলক্ষে প্রস্তুতি সভা ও আনন্দ মিছিল

কুমিল্লা জার্নাল
[sharethis-inline-buttons]

চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি:
বিএনপির চেয়ারম্যান তারেক রহমান নির্বাচনি প্রচারের অংশ হিসেবে আগামী ২৫ জানুয়ারি কুমিল্লার চৌদ্দগ্রামে আসবেন। বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের আগমন উপলক্ষে কুমিল্লার চৌদ্দগ্রামে প্রস্তুতি সভা ও ১৩টি ইউনিয়ন, পৌরসভায় আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২১ জানুয়ারী) সন্ধ্যায় উপজেলার শহীদ জিয়াউর রহমান বীর উত্তম হলে উপজেলা ও পৌরসভা বিএনপির অঙ্গসংগঠনের উদ্যোগে এ কর্মসূচি পালন করা হয়।

প্রস্তুতি সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কুমিল্লা ১১ চৌদ্দগ্রাম আসনের ধানের শীষের প্রার্থী ও কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক কামরুল হুদা।

পৌরসভা বিএনপির সভাপতি জিএম তাহের পলাশীর সভাপতিত্বে ও উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ইন্জিনিয়ার শাহআলম রাজু, পৌরসভার বিএনপির সাধারণ সম্পাদক কাজী রাকিবুল হাসান মহব্বতের যৌথ সঞ্চালনায় বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি হারুন অর রশিদ, সহ-সভাপতি সাহাব উদ্দিন ফরাজি লাল্টু, সলিমুল্লা টিপু, আক্তার হোসেন প্রমুখ।
সভা শেষে একটি আনন্দ মিছিল উপজেলার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। মিছিলে বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদলসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী অংশ নেন। এ সময় ‘তারেক রহমান জিন্দাবাদ’, ‘গণতন্ত্র মুক্তি পাক’সহ বিভিন্ন স্লোগানে মুখরিত হয়ে ওঠে এলাকা।
নেতাকর্মীরা জানান, তারেক রহমানের আগমন সফল করতে সার্বিক প্রস্তুতি নেওয়া হয়েছে এবং শান্তিপূর্ণ পরিবেশে কর্মসূচি পালনের প্রত্যয় ব্যক্ত করেন তারা।

উল্লেখ্য, ১৯৯৬ সালে প্রধানমন্ত্রীর দায়িত্ব পালনকালে প্রয়ত বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া একবার এই মাঠে জনসভা করেছিলেন। দীর্ঘ ২৯ বছর পর আবারো বিএনপির কোন শীর্ষ নেতৃবৃন্দ বিএনপির দলীয় চেয়ারম্যান চৌদ্দগ্রামে নির্বাচনী জনসভা করতে আসছেন।

[sharethis-inline-buttons]

আরও পড়ুন

  • কুমিল্লা এর আরও খবর