• ঢাকা
  • বৃহস্পতিবার, ১৬ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১৫ জুলাই, ২০২৬
সর্বশেষ আপডেট : ১৫ জুলাই, ২০২৬
Designed by Nagorikit.com

ফ্যাসিবাদের সময়ে কেডার চালানো নিজাম ৫আগস্টের পর দাঁড়ি রেখে হয়েছে আওলীয়া। চালাচ্ছে নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের কার্যক্রম

কুমিল্লা জার্নাল
[sharethis-inline-buttons]

ডেস্ক নিউজ:
কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার চিওড়া ইউনিয়নের চিওড়া বাজারের পশ্চিম পাশের চৌকিদারবাড়ি এলাকার বাসিন্দা মোঃ নিজাম উদ্দিন (পিতা: মনু মিয়া, মাতা: সাহারা খাতুন)-এর বিরুদ্ধে স্থানীয় কয়েকজন ব্যক্তি বিভিন্ন অভিযোগ তুলেছেন। অভিযোগকারীরা এসব অভিযোগের বিষয়ে নিরপেক্ষ তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।
অভিযোগকারীদের দাবি, মোঃ নিজাম উদ্দিন অতীতে চিওড়া ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি, চিওড়া ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য এবং চৌদ্দগ্রাম উপজেলা আওয়ামী যুবলীগের আহ্বায়ক কমিটির সদস্য ছিলেন। এছাড়া বিভিন্ন সময়ে নৌকা প্রতীকের প্রার্থীদের নির্বাচন পরিচালনা কমিটিতে দায়িত্ব পালন করেছেন বলেও অভিযোগ করা হয়েছে।
অভিযোগে আরও বলা হয়, আওয়ামী লীগ সরকারের আমলে তিনি রাজনৈতিক প্রভাব খাটিয়ে বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধে হয়রানিমূলক মামলা, চাপ সৃষ্টি এবং বিভিন্নভাবে প্রভাব বিস্তার করেছেন। সরকার পরিবর্তনের পরও সামাজিক যোগাযোগমাধ্যম ও ব্যক্তিগত যোগাযোগের মাধ্যমে আওয়ামী লীগের সাংগঠনিক কার্যক্রম চালিয়ে যাওয়ার চেষ্টা করছেন বলেও অভিযোগকারীদের দাবি।
এছাড়া চিওড়া বাজারে ব্যবসার আড়ালে বিভিন্ন গুপ্ত ও নিষিদ্ধ সংগঠন আওয়ামী সংশ্লিষ্ট কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগও তুলেছেন অভিযোগকারীরা। তারা জানান ফ্যাসিবাদের সময়ে জামায়াত ও বিএনপি নেতাকর্মীদের বাড়িঘর ভাংচুর ও নেতাকর্মীদের মারধর করতো। ৫ আগস্ট পরবর্তী সময়ে দাঁড়ি রেখে নিজেকে আওলীয়া বানিয়ে এর পিছনে চালাচ্ছে নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের পূর্নবাসনের কার্যক্রম
অভিযোগকারীরা বিষয়গুলো নিরপেক্ষভাবে তদন্ত করে সত্যতা যাচাই এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি আহ্বান জানিয়েছেন।

[sharethis-inline-buttons]

আরও পড়ুন

  • লিড এর আরও খবর