• ঢাকা
  • রবিবার, ৩০শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৫ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ২৯ আগস্ট, ২০২৬
সর্বশেষ আপডেট : ২৯ আগস্ট, ২০২৬
Designed by Nagorikit.com

দেশে প্রথমবারের মতো শিক্ষা প্রতিষ্ঠান সভাপতিদের কর্মশালা প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

কুমিল্লা জার্নাল
[sharethis-inline-buttons]

স্টাফ রিপোর্টার:কুমিল্লায় সারাদেশে প্রথমবারের মতো শিক্ষা প্রতিষ্ঠানের সভাপতিদের নিয়ে প্রতিষ্ঠান পরিচালনা বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। শনিবার দিনব্যাপী বাংলাদেশ পল্লী উন্নয়ন একাডেমিতে (বার্ড) এই আয়োজন করেন সিটিজেন ডেভেলপমেন্ট সোসাইটি (সিডিএস) নামের একটি সামাজিক সেচ্ছাসেবী সংগঠন। এতে কুমিল্লা-১০ (নাঙ্গলকোট-লালমাই) আসনের সকল শিক্ষা প্রতিষ্ঠানের সভাপতিদের প্রতিষ্ঠান পরিচালনা, শিক্ষার মানোন্নয়ন, ম্যানেজিং কমিটি, গভর্নিং বডি ও সভাপতির দায়িত্ব ও কর্তব্য, অংশজনদের দায়বদ্ধতা, মান উন্নয়নের সভাপতির ভূমিকা, পিছিয়ে পড়া শিক্ষার্থীদের মানোন্নয়নের ট্র্যাকিং সিস্টেমসহ বিভিন্ন উন্নয়নমূলক প্রশিক্ষণ হাতে-কলমে দেয়া হয়। অনুষ্ঠানে সিটিজেন ডেভেলপমেন্ট সোসাইটির পরিচালক সামছুদ্দিন ইলিয়াসের সঞ্চালনায় ও চেয়ারম্যান আফসানা ভূঁইয়ার সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন কুমিল্লা-১০ (নাঙ্গলকোট-লালমাই) আসনের সংসদ সদস্য দেশের আলম ভূঁইয়া, বিশেষ অতিথি ছিলেন, লালমাই ও নাঙ্গলকোটের উপজেলা নির্বাহী অফিসারগণ।এতই প্রশিক্ষক হিসেবে ছিলেন চট্টগ্রাম টিচার্স ট্রেনিং কলেজের ড. ফরহাদ উদ্দিন আহমেদ ও ড. শামসুদ্দীন শিশির, লালমাই উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোহাম্মদ উল্লাহ, কুমিল্লা শিক্ষাবোর্ডের সাবেক চেয়ারম্যান প্রফেসর জামাল নাছের, অর্গানাইজেশন ডেভেলপমেন্ট কনসালটেন্ট সৈয়দ মোহাম্মদ নুরুল আফসার, নিশ্চিতপুর আব্দুল গফুর ভূইয়া উচ্চ বিদ্যালয়ের সভাপতি শাহ নেওয়াজ নিজাম, বক্তব্যে এমপি মোবাশ্বের আলম ভূইয়া বলেন, বাংলাদেশের প্রথমবারের মতো এমন প্রোগ্রামে আসলাম। আগে শুনতাম শিক্ষকদের প্রশিক্ষণ দেয়া হয়। কিন্তু এখন নতুন করে জানলাম সভাপতিরাও নিজেদের কাজ সম্পর্কে জানতে হবে। শিক্ষার উন্নয়নে আমরা কাজ করে যাচ্ছি। পাঁচ বছরে অন্তত ৫০০ জন শিক্ষিত লোক যদি না তৈরি করতে পারি তাহলে এই এমপি হওয়ার কোন মূল্য নেই। শিক্ষার উন্নয়নে আমাদের এই প্রচেষ্টা অব্যাহত থাকবে।তিনি বলেন, আমরা সভাপতি নির্বাচনে কোন রাজনৈতিক বিষয় বিবেচনা করিনি। আমরা বিবেচনা করেছি যোগ্যতা ও শিক্ষাকে। আমরা চাই পিছিয়ে পড়া নাঙ্গলকোট লালমাই এলাকা সারা বাংলাদেশে একটি মডেল হবে।

[sharethis-inline-buttons]

আরও পড়ুন

  • লিড এর আরও খবর