রুবেল মজুমদার ।
কুমিল্লা সিটি করপোরেশন নির্বাচনে মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিনে মনোয়নপত্র জমা দিয়েন নৌকার প্রার্থী আরফানুল হক রিফাতসহ আরো তিন স্বতন্ত্র প্রার্থী। এছাড়া সর্বমোট ১২০ কাউন্সিলর ও মহিলা কাউন্সিলর পদে ৩৮ জনের মনোনয়ন দাখিল করেছেন।
মঙ্গলবার (১৭ মে) সন্ধ্যায় ৭ টায় কুমিল্লা আঞ্চলিক নির্বাচন কার্যালয়ে রির্টানিং অফিসার মো. শাহেদুন্নবী চৌধুরীর সাংবাদিকদের বিষয়টি নিশ্চিত করেন।
মনোনয়নপত্র জমা দিয়েছেন বাংলাদেশ আ.লীগের মনোনীত প্রার্থী আরফানুক হক রিফাত,স্বতন্ত্র ব্যানারে আ’লীগের কেন্দ্রীয় কমিটির তথ্য ও প্রযুক্তি উপকমিটির সদস্য ও কুমিল্লার চেম্বারে সভাপতি মাসুদ পারভেজ খান ইমরান সিআইপি,কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক সাবেক মেয়র মনিরুল হক সাক্কু,মহানগর সে”ছাসেবক দলের সভাপতি নিউজ উদ্দিন কায়সার ,স্বতন্ত্র প্রার্থী কামরুল হক বাবুল,ইসলামী আন্দোলন বাংলাদেশের মনোনীত প্রার্থী মো.রাশেদুল ইসলাম
শেষদিনে মনোনয়ন জমা দেওয়াকে কেন্দ্র করে রিটার্নিং কর্মকর্তার কার্যালয়সহ নগরীর গুরুত্বপূর্ণ এলাকাগুলোতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এ ছাড়া নির্বাচনী নিরাপত্তার কাজে নিয়োজিত নির্বাহী ম্যাজিস্ট্রেট এবং বিজিবির টহল কার্যক্রম অব্যাহত রয়েছে।
রির্টানিং অফিসার মো. শাহেদুন্নবী চৌধুরীর বলেন প্রার্থীদের আচরনবিধি মেনে নির্বাচন করতে হবে । কোনো প্রার্থী আচরনবিধি মেনে না মেনে চললে আমরা তাদের বিরুদ্ধে ব্যব¯’া গ্রহন করবো।
তফসিল অনুযায়ী, কুমিল্লা সিটি নির্বাচনের মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন ১৭ মে। মনোনয়নপত্র বাছাই ১৯ মে। প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন ২৬ মে। প্রতীক বরাদ্দ ২৭ মে। নির্বাচন অনুষ্ঠিত হবে আগামী ১৫ জুন।
এর আগে ইসলামী আন্দোলন বাংলাদেশের মনোনীত প্রার্থী স্বতন্ত্র মো রাশেদুল ইসলাম, স্বতন্ত্র প্রার্থী কামরুল আসহান বাবুলসহ তিন মেয়র পদে মনোনয়নপত্র জমা দেন।
[sharethis-inline-buttons]
আপনার মতামত লিখুন :