• ঢাকা
  • বৃহস্পতিবার, ১৬ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩রা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ২ মার্চ, ২০২৬
সর্বশেষ আপডেট : ২ মার্চ, ২০২৬
Designed by Nagorikit.com

কুবিতে গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

কুমিল্লা জার্নাল
[sharethis-inline-buttons]

​কুবি প্রতিনিধি:

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২ মার্চ) বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ক্যাফেটেরিয়ার ছাদে এই ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। এতে বিভাগের শিক্ষক, কর্মকর্তা ও বিভিন্ন ব্যাচের শিক্ষার্থীরা অংশ নেন।

​ইফতার আয়োজন নিয়ে বিভাগের বিভাগীয় প্রধান মাহমুদুল হাসান রাহাত বলেন, ​’বিভাগের সবাইকে একসাথে নিয়ে ইফতার করতে পারাটা আনন্দের। এই আয়োজনের মাধ্যমে শিক্ষক ও শিক্ষার্থীদের মধ্যে যে সুসম্পর্ক তৈরি হয়েছে, তা আমাদের বিভাগকে সামনের দিকে এগিয়ে নিতে সাহায্য করবে। কমিউনিকেশন ক্লাব এবং মশিউর রহমান স্যারকে ধন্যবাদ এই সুন্দর আয়োজনটা উপহার দেয়ার জন্য।’

​সহকারী অধ্যাপক বেলাল হোসাইন বলেন, ‘ আমি
শিক্ষা ছুটির চার বছর পর বিভাগের এমন একটা আয়োজনে সবাইকে একসাথে পেয়ে আমি খুবই আনন্দিত। সবার স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ এই আয়োজনকে সার্থক করেছে। এই ধরনের অনুষ্ঠান আমাদের মধ্যকার পারস্পরিক যোগাযোগ ও সম্প্রীতি আরও বৃদ্ধি করে।’

​ইফতারের আগে বিভাগের সার্বিক উন্নতি কামনা করে দোয়া করা হয়। এরপর শিক্ষক-শিক্ষার্থীরা মিলে একসাথে ইফতারে অংশগ্রহণ করেন।

[sharethis-inline-buttons]

আরও পড়ুন

  • লিড এর আরও খবর