• ঢাকা
  • শুক্রবার, ১৯শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, ৫ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১৮ জুন, ২০২৬
সর্বশেষ আপডেট : ১৮ জুন, ২০২৬
Designed by Nagorikit.com

কুমিল্লা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান হিসেবে যোগদান করলেন অধ্যাপক আহসান পারভেজ

কুমিল্লা জার্নাল
[sharethis-inline-buttons]

স্টাফ রিপোর্টার: কুমিল্লা শিক্ষাবোর্ডের চেয়ারম্যান পদে যোগদান করেছেন জেলার দেবিদ্বার সুজাত আলী সরকারি কলেজের অধ্যক্ষ মো. আহসান পারভেজ। বুধবার (১৭ জুন) বিকেলে তিনি এ পদে যোগদান করেন। এ সময় বোর্ডের বিদায়ী চেয়ারম্যান অধ্যাপক মো. শামছুল ইসলামসহ বোর্ডের অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এর আগে, গত ৮ জুন শিক্ষা মন্ত্রণালয়ের সরকারি কলেজ-২ শাখার এক প্রজ্ঞাপনে তাকে চেয়ারম্যান পদে নিয়োগ দেওয়া হয়। তিনি বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডারের ১৬তম ব্যাচের। ১৯৯৬ সালের ১০ আগস্ট তিনি প্রভাষক পদে যোগদান করেন।

অধ্যাপক আহসান পারভেজ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ২২তম ব্যাচের দর্শন বিভাগের শিক্ষার্থী ছিলেন। তার সহধর্মিণী মীনা ফেরদৌসি মুনমুন দেবিদ্বার উপজেলার এলাহাবাদ মহাবিদ্যালয়ের হিসাববিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক। দেবিদ্বারের সন্তান অধ্যাপক আহসান পারভেজ এক ছেলে ও এক মেয়ের জনক।

[sharethis-inline-buttons]

আরও পড়ুন

  • কুমিল্লা এর আরও খবর