• ঢাকা
  • সোমবার, ২৬শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ, ১০ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১২ মার্চ, ২০২৪
সর্বশেষ আপডেট : ১২ মার্চ, ২০২৪
Designed by Nagorikit.com

কুমিল্লার ইলিয়টগঞ্জে মাছবাহী ট্রাক উল্টে চারজন নিহত

কুমিল্লা জার্নাল
[sharethis-inline-buttons]

স্টাফ রিপোর্টার।।

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার চান্দিনায় সড়ক দুর্ঘটনা ৪ জন নিহত এবং ৩জন আহত হয়েছে।

 

আজ সেমবার (১২ মার্চ) ভোর সাড়ে পাঁচটায় চান্দিনার বেলাসর এলাকার আর এন আর পাম্পের সামনে এই দুর্ঘটনা ঘটে।

 

ইলেটগঞ্জ হাইওয়ে থানার অফিসার ইনচার্জ জানান, নোয়াখালী থেকে ঢাকা মুখী মাছবাহী ট্রাক চান্দিনার বেলাসর এলাকায় সড়কের পাশে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকে ধাক্কা দিয়ে উল্টে যায়।

 

এতে ট্রাকের উপরে থাকা চার শ্রমিক মাছ চাপা পড়ে ঘটনাস্থলে মারা যায়। এ ঘটনায় আহত হয় আরো তিনজন। তাদের প্রথমে চান্দিনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় প্রেরণ করা হয়।

 

নিহতরা হলেন ভোলা মনপুরার মনির হোসেন, হাবিবুর রহমান, আক্তার হোসেন এবং সাতক্ষীরা জেলার সদর থানার রফিকুল ইসলাম।

 

বিস্তারিত আসছে…

[sharethis-inline-buttons]

আরও পড়ুন

  • কুমিল্লা এর আরও খবর