গুণবতীতে জাতীয় ইসলামীক এডুকেশন সোসাইটি বৃত্তি পরীক্ষা–২০২৬ উপলক্ষে শিক্ষকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত
চৌদ্দগ্রামের গুণবতী ইউনিয়নে বাংলাদেশ আদর্শ শিক্ষক ফেডারেশন, গুণবতী ইউনিয়ন শাখার উদ্যোগে “জাতীয় ইসলামীক এডুকেশন সোসাইটি বৃত্তি পরীক্ষা–২০২৬” উপলক্ষে গুণবতী, আলকরা ও জগন্নাথদীঘি ইউনিয়নের প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকদের অংশগ্রহণে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার বিকেলে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ আদর্শ শিক্ষক ফেডারেশন গুণবতী ইউনিয়ন শাখার সভাপতি ও গুণবতী ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ শহিদুল হুদা মানিক। সভা সঞ্চালনা করেন চৌদ্দগ্রাম পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক এবং গুণবতী ইউনিয়ন জামায়াতের সহকারী সেক্রেটারি আব্দুল হামিদ।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আদর্শ শিক্ষক ফেডারেশন কুমিল্লা দক্ষিণ জেলা শাখার সভাপতি মাস্টার কফিল উদ্দিন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চৌদ্দগ্রাম উপজেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য ডা. মঞ্জুর আহমেদ সাকি, গুণবতী ইউনিয়ন জামায়াতের আমির মু. ইউসুফ মেম্বার এবং গুণবতী ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি ইকবাল হোসেন লিটন।
মতবিনিময় সভায় গুণবতী, আলকরা ও জগন্নাথদীঘি ইউনিয়নের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক, সিনিয়র শিক্ষক ও শিক্ষাবিদরা অংশগ্রহণ করেন। সভায় জানানো হয়, সারাদেশে একযোগে ৩য়, ৪র্থ, ৬ষ্ঠ ও ৭ম শ্রেণির শিক্ষার্থীদের অংশগ্রহণে জাতীয় পর্যায়ে জাতীয় ইসলামীক এডুকেশন সোসাইটি বৃত্তি পরীক্ষা–২০২৬ অনুষ্ঠিত হবে।
এ সময় আরও জানানো হয়, গুণবতী, আলকরা ও জগন্নাথদীঘি ইউনিয়নের শিক্ষার্থীদের জন্য বৃত্তি পরীক্ষার কেন্দ্র নির্ধারণ করা হয়েছে গুণবতী ডিগ্রি কলেজ।
সভায় শিক্ষকরা বৃত্তি পরীক্ষার বিভিন্ন দিক নিয়ে তাঁদের মূল্যবান মতামত তুলে ধরেন। অতিথিবৃন্দ পরীক্ষার উদ্দেশ্য, পরিচালনা পদ্ধতি ও শিক্ষার্থীদের অংশগ্রহণ নিশ্চিত করার বিষয়ে বিস্তারিত আলোচনা করেন।
বক্তারা আশাবাদ ব্যক্ত করেন, এ বৃত্তি পরীক্ষার মাধ্যমে মেধাবী শিক্ষার্থীদের বিকাশের সুযোগ সৃষ্টি হবে এবং তারা শিক্ষা অর্জনে আরও উৎসাহিত হবে।
সভার শেষে জানানো হয়, খুব শিগগিরই জাতীয় ইসলামীক এডুকেশন সোসাইটি বৃত্তি পরীক্ষা–২০২৬-এর অনলাইন নিবন্ধন কার্যক্রম শুরু হবে।
আপনার মতামত লিখুন :