• ঢাকা
  • শুক্রবার, ১লা মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৮ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ২৯ নভেম্বর, ২০২৫
সর্বশেষ আপডেট : ২৯ নভেম্বর, ২০২৫
Designed by Nagorikit.com

চাকসুর উদ্যোগে ছাত্রী হলে সেলাই মেশিন বিতরণ

কুমিল্লা জার্নাল
[sharethis-inline-buttons]

চাকসুর উদ্যোগে ছাত্রী হলে সেলাই মেশিন বিতরণ

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (চাকসু) উদ্যোগে নবাব ফয়জুন্নেছা হলে দুটি সেলাই মেশিন বিতরণ করা হয়েছে। শনিবার (২৯ নভেম্বর) বিকেল সাড়ে ৫টায় হল সংসদের প্রতিনিধিদের হাতে সেলাই মেশিন দুটি হস্তান্তর করেন চাকসুর নেতৃবৃন্দ।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর নুরুল হামিদ কানন, চাকসুর সাধারণ সম্পাদক সাঈদ বিন হাবিব, স্বাস্থ্য সম্পাদক আফনান হাসান, নির্বাহী সদস্য সোহানুর রহমান এবং হল সংসদের নেতৃবৃন্দ।

চাকসুর সাধারণ সম্পাদক সাঈদ বিন হাবিব বলেন,
“নির্বাচনের সময় এই হলে শিক্ষার্থীরা সেলাই মেশিনের দাবি জানিয়েছিল। সেই প্রতিশ্রুতির অংশ হিসেবেই আজ দুটি সেলাই মেশিন প্রদান করা হলো। ক্রমান্বয়ে অন্যান্য ছাত্রী হলেও সেলাই মেশিন সরবরাহ করা হবে। এতে শিক্ষার্থীরা নিজেদের প্রয়োজনীয় কাপড়-চোপড় সেলাই করতে পারবে।”
তিনি আরও জানান, বিশ্ববিদ্যালয়ের অ্যালামনাই এবং শিবিরের থেকে ফান্ড সংগ্রহ করে চাকসুর পক্ষ থেকে এই সেলাই মেশিন প্রদান করা হয়েছে। নির্বাচনের পর বিভিন্ন হলে শিক্ষার্থীবান্ধব কার্যক্রম ইতোমধ্যে নেওয়া হয়েছে বলেও উল্লেখ করেন তিনি।

সহকারী প্রক্টর নুরুল হামিদ কানন বলেন,
“চাকসু হওয়ার পর বিভিন্ন ইতিবাচক উদ্যোগ নেওয়া হচ্ছে। আশা করি, ছাত্র-ছাত্রী কল্যাণে চাকসুর এমন কার্যক্রম অব্যাহত থাকবে।”

[sharethis-inline-buttons]

আরও পড়ুন

  • ক্যাম্পাস এর আরও খবর