• ঢাকা
  • বৃহস্পতিবার, ২রা জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৮ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১ জুলাই, ২০২৬
সর্বশেষ আপডেট : ১ জুলাই, ২০২৬
Designed by Nagorikit.com

চৌদ্দগ্রামে পুলিশের বিশেষ অভিযানে ৩৬ কেজি গাঁজাসহ ৩ মাদক কারবারি আটক

কুমিল্লা জার্নাল
[sharethis-inline-buttons]

আটককৃতরা হলো: ময়মনসিংহ জেলার গৌরিপুর থানার মেসিডেঙ্গী গ্রামের আব্দুল মোতালেবের ছেলে রমজান আলী (৩৭), নওগাঁ জেলার পত্নিতলা থানার পাটিছড়া গ্রামের আফাজ উদ্দিনের ছেলে আবুল হোসেন (৪৩) ও চৌদ্দগ্রাম উপজেলার উজিরপুর ইউনিয়নের কালীকৃষ্ণনগর গ্রামের মৃত আলী নেওয়াজের ছেলে মো: শাহআলম (৪৫)। বুধবার (১ জুলাই) দুপুরে বিষয়টি নিশ্চিত করেন চৌদ্দগ্রাম থানার উপ-পরিদর্শক (এসআই) তারেক উদ্দিন আকাশ।

চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি: কুমিল্লার চৌদ্দগ্রামে মাদকবিরোধী বিশেষ অভিযানে ৩৬ কেজি গাঁজাসহ তিন মাদক কারবারিকে আটক করেছে চৌদ্দগ্রাম মডেল থানা পুলিশ।

থানা সূত্রে জানা গেছে, বুধবার ভোররাত আনুমানিক ০৩.৩০ ঘটিকার সময় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বীরচন্দ্রনগর আলীম মাদরাসার সামনে সন্দেহভাজন একটি কাভার্ডভ্যান থামিয়ে মো. রমজান আলীকে আটক করে তল্লাশি কারা হয়। এ সময় ওই কাভার্ডভ্যান থেকে ১৬ কেজি গাঁজা উদ্ধার করা হয়।

এছাড়াও থানা পুলিশের পৃথক আরেকটি অভিযানে গত মঙ্গলবার দিবাগত রাত ৭.৩০ ঘটিকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের আমানগন্ডা বাবুলের হোটেলের সামনে একটি ট্রাক আটক করে পুলিশ। এ সময় ২০ কেজি গাঁজাসহ মো. আবুল হোসেন ও মো: শাহ আলমকে আটক করে পুলিশ।

চৌদ্দগ্রাম মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ আরিফ হোছাইন জানান, মাদকবিরোধী বিশেষ অভিযানের অংশ হিসেবে মহাসড়কে একাধিক অস্থায়ী চেকপোস্ট স্থাপন করে চৌদ্দগ্রাম থানা পুলিশ। এ সময় পৃথক অভিযানে ৩৬ কেজি গাঁজাসহ মোট তিন মাদক কারবারিকে আটক করে এবং একটি কাভার্ডভ্যান ও একটি ট্রাক জব্দ করা হয়। এ ঘটনায় চৌদ্দগ্রাম থানায় পৃথক দুইটি মাদক নিয়ন্ত্রণ আইনের মামলায় গ্রেফতার দেখিয়ে আটককৃতদের আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে। মাদকের বিরুদ্ধে থানা পুলিশের অভিযান অব্যাহত থাকবে।

[sharethis-inline-buttons]

আরও পড়ুন

  • কুমিল্লা এর আরও খবর