ইব্রাহিম (ভিক্টোরিয়া সংবাদদাতা):
ঢাকার বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশন (বিএফডিসি) ভবনে অনুষ্ঠিত ‘ডিবেট ফর ডেমোক্রেসি’র আয়োজনে ছায়া সংসদ বিতর্ক প্রতিযোগিতায় প্রাইম এশিয়া ইউনিভার্সিটিকে পরাজিত করে বিজয়ী হয়েছে কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজ।
শনিবার (২৭ জুন) সকাল ১১টায় অনুষ্ঠিত এ প্রতিযোগিতায় “এই সংসদ মনে করে, জাতীয় বাজেটের সুফল পেতে অর্থের জোগান অপেক্ষা বাস্তবায়ন দক্ষতা বেশি জরুরি”—এই প্রস্তাবের ওপর বিতর্ক অনুষ্ঠিত হয়।
প্রতিযোগিতায় কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের হয়ে অংশ নেন সানজিদা ফারিহা সুরভী, শাহাদাত হোসেন সাজিদ, সাদিয়া ইসলাম সুস্মিতা, মাইমা রহমান ও সামিয়া আক্তার।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পরিকল্পনা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী জোনায়েদ সাকি।
সভাপতিত্ব করেন ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ।
ভিক্টোরিয়া কলেজের বিতার্কিকদের সঙ্গে উপস্থিত ছিলেন বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ও ভিসিডিএস-এর এডিশনাল মডারেটর রতন আলী, ভিসিডিএস-এর সাধারণ সম্পাদক মেহেদী হাসান, প্রেসিডিয়াম সদস্য আসমা নূর এবং যুগ্ম সাধারণ সম্পাদক (বিতর্ক) কাজী রেহেনা আক্তার রিনা।
এই জয়ে ভিক্টোরিয়া কলেজের অধ্যক্ষ, উপাধ্যক্ষ, শিক্ষক পরিষদ, ভিসিডিএস-এর মডারেটর প্যানেল, সাবেক ও বর্তমান বিতার্কিকরা অভিনন্দন জানিয়েছেন।
[sharethis-inline-buttons]
আপনার মতামত লিখুন :