• ঢাকা
  • রবিবার, ৩০শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৫ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ২৯ আগস্ট, ২০২৬
সর্বশেষ আপডেট : ২৯ আগস্ট, ২০২৬
Designed by Nagorikit.com

প্রাতঃভ্রমণে বের হয়ে না ফেরার দেশে ভিক্টোরিয়া কলেজের অধ্যাপক ড. আহাম্মদ কাদের জামান

কুমিল্লা জার্নাল
[sharethis-inline-buttons]

রাকিব হোসেন।।

কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের অর্থনীতি বিভাগের সহযোগী অধ্যাপক ড. আহাম্মদ কাদের জামান আর নেই। শনিবার (২৯ আগস্ট) সকালে স্ট্রোকজনিত কারণে তিনি মারা যান। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৪৮ বছর।

জানা যায়, শনিবার সকালে কুমিল্লা নগরীর ধর্মসাগর পাড়ে প্রাতঃভ্রমণে বের হন ড. আহাম্মদ কাদের জামান। আনুমানিক সকাল ৮টার দিকে ধর্মসাগর এলাকায় হঠাৎ অচেতন হয়ে পড়েন তিনি। পরে তাঁকে কুমিল্লার মুন হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক ইসিজি করার পর তাঁকে মৃত ঘোষণা করেন।

ড. আহাম্মদ কাদের জামান ২০২৫ সালের ১৪ ডিসেম্বর কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের অর্থনীতি বিভাগে সহযোগী অধ্যাপক হিসেবে যোগদান করেন। তিনি ২৭তম বিসিএসের (মেধাক্রম-২) কর্মকর্তা ছিলেন। এছাড়া রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অব বাংলাদেশ স্টাডিজ (আইবিএস) থেকে পিএইচডি ডিগ্রি অর্জন করেন।

তিনি কুমিল্লা জেলার দেবিদ্বার উপজেলার মোহনপুর গ্রামের সন্তান। মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই ছেলে ও এক মেয়েসহ অসংখ্য শিক্ষার্থী, সহকর্মী ও গুণগ্রাহী রেখে গেছেন।শনিবার বাদ জোহর কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের (কান্দিরপাড়) উচ্চমাধ্যমিক শাখা প্রাঙ্গণে তাঁর জানাজা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

এদিকে তাঁর মৃত্যুতে কলেজের শিক্ষক-শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। অর্থনীতি বিভাগের সহকারী অধ্যাপক মু. নূরু নবী এক ফেসবুক পোস্টে শোক প্রকাশ করে লিখেছেন, ‘স্যারের মৃত্যুর নিউজ শোনার পর নিজের কানকেও বিশ্বাস করতে কষ্ট হচ্ছে। আল্লাহ উত্তম পরিকল্পনাকারী। আল্লাহ আমাদের সবাইকে ধৈর্য ধারণ করার তৌফিক দিন।’

[sharethis-inline-buttons]

আরও পড়ুন

  • লিড এর আরও খবর