• ঢাকা
  • সোমবার, ২০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ২৫ মার্চ, ২০২৬
সর্বশেষ আপডেট : ২৫ মার্চ, ২০২৬
Designed by Nagorikit.com

আয়নাঘরের হোতা শেখ মামুন খালেদ গ্রেপ্তার।

কুমিল্লা জার্নাল
[sharethis-inline-buttons]

নিউজ ডেক্স,

আয়নাঘরের হোতা ও ডিজিএফআইয়ের সাবেক মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল (অব.) শেখ মামুন খালেদকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।বুধবার রাত ১২টার দিকে ঢাকার বনানীর বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। ডিবির একটি সূত্র আমার দেশকে এ তথ্য জানিয়েছে।

ডিবি জানায়, খালেদের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। এ ছাড়াও ডিজিএফআইকে রাজনৈতিক কাজে সম্পৃক্ত করা, জঙ্গি নাটকের প্রবক্তা, দুর্নীতি মাধ্যমে জলসিড়ি আবাসনের শতকোটি টাকা আত্মসাকের অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে।

ডিজিএফআইয়ে আয়নাঘরের হোতা বলে পরিচিতি রয়েছে। এছাড়াও সজীব ওয়াজেদ জয়ের ক্ষমতা অপব্যবহার করে হাজার কোটি টাকা অবৈধভাবে সম্পদের মালিক হয়েছেন বলেও তার বিরুদ্ধে অভিযোগ আছে।

বৃহস্পতিবার তাকে আদালতে পাঠানো হবে বলে ডিবি জানিয়েছে। বর্তমানে রাজধানীর মিন্টু রোড ডিবি কার্যালয়ে তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

শেখ মামুন বেগম খালেদা জিয়াকে বাড়ি থেকে উচ্ছেদের অন্যতম হোতা বলেও জানা গেছে।

[sharethis-inline-buttons]

আরও পড়ুন

  • লিড এর আরও খবর