• ঢাকা
  • মঙ্গলবার, ১১ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৭শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১ আগস্ট, ২০২৬
সর্বশেষ আপডেট : ১ আগস্ট, ২০২৬
Designed by Nagorikit.com

কুমিল্লায় হাতের লেখা প্রশিক্ষণ কর্মশালা শেষে সনদ বিতরণ

কুমিল্লা জার্নাল
[sharethis-inline-buttons]

স্টাফ রিপোর্টার।। কুমিল্লা সিটি স্কুলে পাঁচ দিনব্যাপী হাতের লেখা প্রশিক্ষণ কর্মশালা সফলভাবে সম্পন্ন হয়েছে। কর্মশালা শেষে অংশগ্রহণকারী শিক্ষক ও শিক্ষার্থীদের মাঝে সনদপত্র বিতরণ করা হয়।

শনিবার সামাজিক সংগঠন জে.আই. চৌধুরী যুব ফাউন্ডেশনের উদ্যোগে আয়োজিত এ কর্মশালায় প্রশিক্ষণার্থীদের সুন্দর হাতের লেখা, ব্রেইন জিম, দ্রুত ও কার্যকরভাবে পড়াশোনার কৌশল এবং লেখার দক্ষতা উন্নয়নের ওপর প্রশিক্ষণ দেওয়া হয়।

সমাপনী অনুষ্ঠানে জে.আই. চৌধুরী যুব ফাউন্ডেশনের চেয়ারম্যান এম.এম জহিরুল ইসলাম চৌধুরীর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন, জে.আই. চৌধুরী যুব ফাউন্ডেশনের প্রধান উপদেষ্টা শাহ পরান। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, জে.আই. চৌধুরী যুব ফাউন্ডেশনের উপদেষ্টা আনোয়ার হোসেন, আল ইসরা মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মাছুম বিল্লাহ মুহাজির, সাংবাদিক ফয়সাল করিম ও কুমিল্লা সিটি স্কুলের অধ্যক্ষ নাছির উদ্দিন প্রধান।

প্রশিক্ষণার্থীদের প্রশিক্ষণ প্রদান করেন, মেম্বার অব ইন্টারন্যাশনাল হ্যান্ডরাইটিং ট্রেইনার অ্যাসোসিয়েশন ও শৈল্পিক কৌশল-এর প্রতিষ্ঠাতা মাস্টার ট্রেইনার মো. ইসমাইল সরকার আকাশ।জে.আই. চৌধুরী যুব ফাউন্ডেশনের চেয়ারম্যান এম.এম জহিরুল ইসলাম চৌধুরী বলেন, সুন্দর হাতের লেখা শুধু পরীক্ষায় ভালো ফলাফলের জন্য নয়, বরং একজন শিক্ষার্থীর ব্যক্তিত্ব ও আত্মবিশ্বাস গড়ে তুলতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

পরে প্রশিক্ষণ কর্মশালায় অংশগ্রহণকারী শিক্ষক ও শিক্ষার্থীদের মাঝে সনদপত্র ও পুরষ্কার বিতরণ করা হয়।

[sharethis-inline-buttons]

আরও পড়ুন

  • কুমিল্লা এর আরও খবর