• ঢাকা
  • বুধবার, ৮ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৪শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ২১ আগস্ট, ২০২৫
সর্বশেষ আপডেট : ২১ আগস্ট, ২০২৫
Designed by Nagorikit.com

চৌদ্দগ্রাম পাইলট বালিকা বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়নে অভিভাবক-শিক্ষক সমাবেশ

কুমিল্লা জার্নাল
[sharethis-inline-buttons]

চৌদ্দগ্রাম মাধ্যমিক পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের উদ্যোগে “শিক্ষার গুণগত মান উন্নয়ন অভিভাবক সমাবেশ – ২০২৫” অনুষ্ঠিত হয়েছে।

সমাবেশে শিক্ষক, শিক্ষার্থী এবং ৯ম শ্রেণির শিক্ষার্থীদের অভিভাবকরা একত্র হয়ে বিদ্যালয়ের শিক্ষার মান উন্নয়নে করণীয় বিষয়ে আলোচনা করেন। বক্তারা শিক্ষার্থীদের নিয়মিত উপস্থিতি, পাঠচর্চা, শৃঙ্খলা ও নৈতিকতার গুরুত্বের ওপর বিশেষভাবে আলোকপাত করেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি ও চৌদ্দগ্রাম উপজেলা জামায়াতের আমীর মোঃ মাহফুজুর রহমান। তিনি শিক্ষার গুণগত মান উন্নয়ন, বিদ্যমান সমস্যা সমাধান এবং প্রতিষ্ঠানকে আধুনিক ও শতভাগ পাসের শিক্ষা প্রতিষ্ঠানে রূপান্তরের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের অঙ্গীকার ব্যক্ত করেন।

সভায় সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ জামাল হোসেন এবং সঞ্চালনা করেন সহকারী শিক্ষক মোঃ আবদুল হামিদ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের অভিভাবক সদস্য ভিপি জাহাঙ্গীর হোসেন ও দাতা সদস্য কাজী আবু তাহের মাসুম।

অভিভাবকদের পক্ষ থেকেও কয়েকজন বক্তব্য রাখেন। তাঁরা শিক্ষা পরিবেশ, পাঠদানের মান, শিক্ষার্থীদের নৈতিকতা ও শৃঙ্খলা রক্ষা, অতিরিক্ত ক্লাসের আয়োজন এবং ফলাফল উন্নয়নের বিষয়ে গঠনমূলক মতামত প্রদান করেন।

সভাপতি তাঁর বক্তব্যে বলেন, “শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবক—এই তিনজনের সমন্বয় থাকলে ভালো ফলাফল করা সম্ভব।”

সমাবেশে আগামী শিক্ষাবর্ষে শিক্ষার্থীদের ফলাফল উন্নয়নের লক্ষ্যে বিশেষ কর্মপরিকল্পনা গ্রহণ করা হয় এবং শিক্ষক-অভিভাবক সমন্বয়ের মাধ্যমে শিক্ষার মান আরও উন্নত করার প্রতিশ্রুতি ব্যক্ত করা হয়।

[sharethis-inline-buttons]

আরও পড়ুন

  • কুমিল্লা এর আরও খবর