গাজী মামুন : লালমাই, কুমিল্লা।
দেশব্যাপী সিরিজ বোমা হামলার ১৭ বছর পূর্তি। ২০০৫ সালের ১৭ আগস্ট তৎকালীন বিএনপি-জামাত জোট সরকারের প্রত্যক্ষ মদদে জামআতুল মুজাহিদীন বাংলাদেশ (জেএমবি) নামের জঙ্গি সংগঠন পরিকল্পিতভাবে দেশের ৬৩ জেলায় একই সময়ে সিরিজ বোমা হামলা চালায়। সেদিন সারা দেশে বোমা হামলায় দু’জন নিহত ও অন্তত ১০৪ জন আহত হন।
ভয়াবহ সেই হামলার প্রতিবাদে বাংলাদেশ আওয়ামী যুবলীগ চেয়ারম্যান শেখ ফজলে শামস্ পরশ ও সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিলের ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামী যুবলীগের প্রস্তাবিত সভাপতি হাজী কামরুল হাসান শাহিনের নির্দেশনায় বুধবার (১৭ আগস্ট) সকাল ১০ টায় জেলার লালমাই উপজেলা যুবলীগের আহ্বায়ক আবদুল মোতালেব এর নেতৃত্বে উপজেলা আ’লীগের দলীয় কার্যালয় হতে একটি বিক্ষোভ মিছিল কুমিল্লা-নোয়াখালী আঞ্চলিক মহাসড়কের বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্ট প্রদক্ষিণ করে জেলা যুবলীগ কর্তৃক আয়োজিত বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশে যোগ দেন।
এসময় উপস্থিত ছিলেন সদর দক্ষিণ উপজেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম আহবায়ক ও লালমাই উপজেলা আওয়ামী যুবলীগ নেতা কাজী কামরুল হাসান ভুট্টু, যুবলীগ নেতা এডভোকেট জাহাঙ্গীর আলম (এপিপি), যুবলীগ নেতা লোকমান হোসেন, আমান উল্যাহ আমান, বাকই উত্তর ইউনিয়ন যুবলীগ সভাপতি আবদুল ওহাব সেলিম, পেরুল দক্ষিণ ইউনিয়ন যুবলীগ সভাপতি সফিকুল ইসলাম খোকন, বেলঘর দক্ষিণ ইউনিয়ন যুবলীগের সভাপতি হারুনুর রশিদ, ভূলইন উত্তর ইউনিয়ন যুবলীগের আহবায়ক বিল্লাল হোসেন, বাগমারা দক্ষিণ ইউনিয়ন যুবলীগের আহবায়ক কাউছার মোর্শেদ, বাগমারা উত্তর ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক সঞ্জয় শর্মা, যুগ্ম সাধারণ সম্পাদক আবদুর রহমান, যুবলীগ নেতা লিটন হোসেন, দেলোয়ার হোসেন, কবির হোসেন, মোশারফ হোসেন সহ অনেকে।
[sharethis-inline-buttons]
আপনার মতামত লিখুন :