• ঢাকা
  • বুধবার, ৮ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৪শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৮ জুলাই, ২০২৬
সর্বশেষ আপডেট : ৮ জুলাই, ২০২৬
Designed by Nagorikit.com

নাঙ্গলকোটের পানকরা সড়কের বেহাল দশা, দুর্ভোগে তিন হাজার মানুষ

কুমিল্লা জার্নাল
[sharethis-inline-buttons]

স্টাফ রিপোর্টার: কুমিল্লার নাঙ্গলকোট উপজেলার জোড্ডা পূর্ব ইউনিয়নের পানকরা সরদার বাড়ি থেকে লোকমানের বাড়ি পর্যন্ত প্রায় ১ কিলোমিটার এবং টনিভাঙ্গা পর্যন্ত প্রায় ২ কিলোমিটার কাঁচা সড়কের বেহাল অবস্থায় চরম দুর্ভোগে পড়েছেন স্থানীয় বাসিন্দারা। স্থানীয়দের অভিযোগ, ২০২২ সালে রেকর্ডভুক্ত হওয়া সড়কটি দীর্ঘদিন সংস্কারের অভাবে বর্তমানে চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। সড়কের বিভিন্ন স্থানে বড় বড় গর্ত, ভাঙাচোরা অংশ ও জলাবদ্ধতার কারণে প্রতিদিনই দুর্ভোগ পোহাতে হচ্ছে এলাকাবাসীকে। বিশেষ করে স্কুল-কলেজগামী শিক্ষার্থী, বয়স্ক ব্যক্তি, রোগী এবং কর্মজীবী মানুষের চলাচল অত্যন্ত ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে। বর্ষা মৌসুমে কাদা ও জমে থাকা পানির কারণে পরিস্থিতি আরও ভয়াবহ রূপ নেয়। স্থানীয়দের ভাষ্য, প্রায় তিন হাজার মানুষের চলাচলের একমাত্র এই সড়কটি বর্তমানে যেন মৃত্যুফাঁদে পরিণত হয়েছে। দ্রুত সড়কটি পাকা করে জনদুর্ভোগ লাঘবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন তারা।

এ বিষয়ে নাঙ্গলকোট উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু রায়হান বলেন, রাস্তাটি সরাসরি পরিদর্শন করব। চলতি অর্থবছরেই সড়কটি সংস্কারের সর্বোচ্চ চেষ্টা করা হবে।

[sharethis-inline-buttons]

আরও পড়ুন

  • কুমিল্লা এর আরও খবর