• ঢাকা
  • মঙ্গলবার, ৭ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৩শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১৩ জানুয়ারি, ২০২৬
সর্বশেষ আপডেট : ১৩ জানুয়ারি, ২০২৬
Designed by Nagorikit.com

বিএনপি’র চেয়ারম্যান তারেক রহমানের প্রতি কুমিল্লার নারীনেত্রী সোহানা সুলতানা শিউলির কৃতজ্ঞতা

কুমিল্লা জার্নাল
[sharethis-inline-buttons]

নিজস্ব প্রতিবেদক, কুমিল্লাঃ
কুমিল্লা জেলার নাঙ্গলকোট লালমাই নিয়ে কুমিল্লা ১০ আসন গঠিত। এই আসনে বিএনপির হেভিওয়েট প্রার্থী গফুর ভুঁইয়া, মোবাশ্বের সহ বিএনপির একাধিক প্রার্থীর সঙ্গে তৃণমূল পর্যায়ে জনমত সৃষ্টিতে একাই লড়াই করেছেন এই নারী নেত্রী সুহানা সুলতানা শিউলি। কেন্দ্রীয় বিএনপির সদর দপ্তর থেকে যখন ঘোষণা আসলো কুমিল্লা ১০ আসনে বিএনপি’র প্রার্থী ধানের শীষ প্রতীকে গফুর ভাইয়া। তখন তিনি দলীয় সিদ্ধান্তকে প্রাধান্য দিয়ে তিনি মনোনয়ন প্রত্যাহার করেন। কিন্তু তিনি মাঠ পর্যায়ে বিএনপির জন্য কাজ করে যাচ্ছেন নিরলস ভাবে। নারী ক্ষমতায়ন এলাকার অবহেলিত মানুষদের সাহায্য সহ উন্নয়নমূলক নানা কাজ বাস্তবায়নে তার অগ্রণী ভূমিকা রয়েছে, এতে এলাকার বিএনপি’র সর্বস্তরের জনগণ উৎফুল্ল এবং উচ্ছ্বসিত হয়েছেন। এতে করে দেখা যায় বিএনপি’র মনোনয়ন না পেয়ে ও দলকে ভালোবেসে দলের জন্য কাজ করে যাচ্ছেন নিরলস ভাবে।
সম্প্রতি কুমিল্লা জার্নালের এক সাক্ষাৎকারে, এমনটাই বলেন এই এমপি প্রার্থী সোহানা সুলতানা শিউলি ।
তিনি বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের প্রতি কৃতজ্ঞ। তিনি জানান দলের এখনো সুযোগ আছে, দল চাইলে উনাকে উপযুক্ত জায়গা স্থান দিতে পারে।
তিনি জনসাধারণের জন্য কাজ করতে আগ্রহী।

[sharethis-inline-buttons]

আরও পড়ুন

  • কুমিল্লা এর আরও খবর