• ঢাকা
  • শুক্রবার, ১৬ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৯ মার্চ, ২০২৩
সর্বশেষ আপডেট : ৯ মার্চ, ২০২৩
Designed by Nagorikit.com

লালমাই মুহিউস সুন্নাহ উলামা পরিষদের উদ্যোগে আড়াই’শো হাফেজ ছাত্রকে পাগড়ি প্রদান

কুমিল্লা জার্নাল
[sharethis-inline-buttons]

গাজী মামুন : লালমাই, কুমিল্লা।

 

কুমিল্লা লালমাই উপজেলার বিভিন্ন মাদ্রাসা’র হাফেজ ছাত্রদের পাগড়ি প্রদান উপলক্ষে তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

 

বুধবার (৮ মার্চ) রাতে বাগমারা বালিকা উচ্চ বিদ্যালয় সংলগ্ন মাঠে এই তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত হয়।

মুহিউস সুন্নাহ উলামা পরিষদ লালমাই শাখার সভাপতি মাওলানা মোস্তফা মাহমুদী (দা.বা.) এর সভাপতিত্বে মাহফিলে তাফসীর পেশ করেন আল্লামা নুরুল হক (দা.বা.), মুফতি আরিফ বিন হাবিব (দা.বা), মুফতি আমজাদ হোসাইন (দা.বা.), মাওলানা খুরশিদ আলম আমজাদী (দা.বা.), মুফতি শামসুদ্দোহা আশরাফী (দা.বা.)।

 

এর আগে মাহফিলের দিন সকাল ৯টা থেকে দুপুর পর্যন্ত মাহফিল স্থলে সর্বস্তরের জনগণের জন্য বিশেষজ্ঞ ডাক্তারদের মাধ্যমে ঔষধ সহ ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়।

[sharethis-inline-buttons]

আরও পড়ুন

  • লিড এর আরও খবর