• ঢাকা
  • শনিবার, ৫ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ২১শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৪ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষ আপডেট : ৪ সেপ্টেম্বর, ২০২৬
Designed by Nagorikit.com

হাতিমারা উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত

কুমিল্লা জার্নাল
[sharethis-inline-buttons]

কুমিল্লা দক্ষিণ প্রতিনিধিঃ-

“শিক্ষক-অভিভাবকের সম্মিলিত শক্তি শিক্ষায় বয়ে আনবে সমৃদ্ধি ও মুক্তি” এই স্লোগানকে সামনে রেখে উৎসবমুখর পরিবেশে মনোহরগঞ্জ উপজেলার উত্তর হাওলা ইউনিয়নের হাতিমারা উচ্চ বিদ্যালয়ে এক অভিভাবক সমাবেশ ও মুক্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত এই সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি ও উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক জাফর ইকবাল বাচ্চু। বিদ্যালয়ের (ভারপ্রাপ্ত) প্রধান শিক্ষক মোঃ আবুল বাশার এর সভাপতিত্বে ও শিক্ষক মাওঃ মহিন উদ্দিনের সঞ্চালনায় বিশেষ অতিথি বক্তব্য রাখেন উত্তর হাওলা ইউনিয়ন বিএনপির সভাপতি নুরুল ইসলাম মিন্টু, সাবেক কৃষি বিষয়ক সম্পাদক শাহজাহান ভূঁইয়া, ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ইয়াসিন ফরাজি, তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক আবু তাহের বিএ, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক জহিরুল ইসলাম জুয়েল, উত্তর হাওলা ইউনিয়ন যুবদলের আহ্বায়ক জয়নাল আবেদীন, মহিব উল্লাহ, আলী আহসান বাবুল, অভিভাবক সদস্য ইঞ্জিনিয়ারিং রফিকুল ইসলাম, বিএনপি নেতা আবু ইউসুফ প্রমুখ।

বক্তারা বলেন, “শিক্ষা জাতির মেরুদণ্ড। আর এই মেরুদণ্ডকে শক্ত করতে হলে শিক্ষক ও অভিভাবকের যৌথ প্রয়াস অপরিহার্য। শুধু বিদ্যালয়ই নয়, শিক্ষার্থীদের পড়াশোনা ও সঠিক মানুষ হিসেবে গড়ে তোলার পেছনে পরিবারেরও সমান দায়িত্ব রয়েছে।” তারা আরও উল্লেখ করেন, হাতিমারা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা যেন আগামী দিনে দেশ ও জাতির নেতৃত্ব দিতে পারে, সে লক্ষ্যে শিক্ষক ও অভিভাবকদের প্রতিনিয়ত নিবিড় যোগাযোগ রাখতে হবে। এসময় অভিভাবক, শিক্ষক ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

[sharethis-inline-buttons]

আরও পড়ুন

  • কুমিল্লা এর আরও খবর