• ঢাকা
  • বৃহস্পতিবার, ২৭শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, ১২ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ২০ জুলাই, ২০২২
সর্বশেষ আপডেট : ২০ জুলাই, ২০২২
Designed by Nagorikit.com

কুমিল্লা উত্তর আওয়ামীলীগ সভাপতিকে লাঞ্ছিত করার প্রতিবাদে দাউদকান্দিতে মানববন্ধন

কুমিল্লা জার্নাল
[sharethis-inline-buttons]

 

হোসাইন মোহাম্মদ দিদার :
বুধবার দুপুর একটা উপজেলা আওয়ামী লীগের কার্যালয়ের সামনে উপজেলা আওয়ামী লীগের সহযোগী অঙ্গসংগঠনের নেতাকর্মীদের আয়োজনে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ হয়েছে।

জানা যায়, গত ১৭ জুলাই ঢাকায় জাতীয় সংসদ ভবন প্লাজায় কুমিল্লা উত্তর জেলা আ.লীগের সভাপতি ম.রহুল আমীনকে শারীরিকভাবে লাঞ্চিত করেন জেলার দেবীদ্বার উপজেলা পরিষদ এর চেয়ারম্যান আবুল কালাম আজাদ।

মানববন্ধনে ও প্রতিবাদ সমাবেশে দেবিদ্বার উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উত্তর জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক উত্তর আবুল কালাম আজাদকে দল থেকে দ্রুত বহিষ্কার দাবি করে সাংগঠনিক শাস্তির দাবি জানান।

 

মানববন্ধনে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান তারিকুল ইসলাম নয়ন, উত্তর জেলা শ্রমিক লীগের সভাপতি ও পৌরসভা প্যানেল মেয়র রকিবউদ্দীন রকিব, জিংলাতুলী মিয়াজী জেলা মহিলালীগের সভানেত্রী জেবুন্নেসা জেবু, সাধারণ সম্পাদক লায়লা হাসান, উপজেলা আওয়ামী মুক্তিযোদ্ধা প্রজন্মলীগের সভাপতি মো. সোহেল রানা, পৌরসভা আওয়াম যুবলীগের সদস্য মুরাদ চৌধুরী সুমন,উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক নাছির উদ্দীন
পৌরসভা যুবলীগ নেতা ফারুক খন্দকার,যুবলীগ সদস্য খাজা প্রধান,পৌরসভা ছাত্রলীগ নেতা কাউসার হোসেন বাবুসহ আরও অনেকে।

জার্নাল/জাহিদ

[sharethis-inline-buttons]

আরও পড়ুন

  • কুমিল্লা এর আরও খবর