চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি: কুমিল্লার চৌদ্দগ্রামে সামাজিক সংগঠন ‘স্বপ্নপূরণ ফাউন্ডেশন’ এর উদ্যোগে ‘স্বপ্নপূরণ আশ্রয়ণ প্রকল্প-০৬’ এর আওতায় একটি অসহায় পরিবারের জন্য নবনির্মিত বসতঘর হস্তান্তর করা হয়েছে। এ সময় অসহায় পরিবারের উজ্জ্বল ভবিষ্যত কামনা, ঘর নির্মাণে অর্থ সহায়তা প্রদানকারীগণ সহ সার্বিক সহযোগিতাকারীদের জন্য এবং দেশ ও জাতির সার্বিক কল্যাণ কামনায় দোয়া-মুনাজাত করা হয়। অসহায় পরিবারের গৃহ নির্মাণে সহযোগিতাকারী সকলকে ফাউন্ডেশনের পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছেন ফাউন্ডেশনের নেতৃবৃন্দ। সুবিধাভোগী পরিবারের সদস্যরাও স্বপ্নপূরণ ফাউন্ডেশনের প্রতি অশেষ কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।
শুক্রবার (১৪ নভেম্বর) সকালে উপজেলার জগন্নাথদীঘি ইউনিয়নের সাতঘরিয়া গ্রামে এ উপলক্ষে আয়োজিত নবনির্মিত ঘর ও প্রতীকি চাবি হস্তান্তর অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চিওড়া আছগরিয়া ফাযিল (ডিগ্রি) মাদরাসার প্রাক্তন অধ্যক্ষ মাওলানা মো. আনোয়ার উল্লাহ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ‘স্বপ্নপূরণ ফাউন্ডেশন’ এর প্রতিষ্ঠাতা ও পরিচালক, বিশিষ্ট ব্যবসায়ী মো: মোশাররফ হোসেন, ফাউন্ডেশনের পরিচালক ও বিশিষ্ট ব্যবসায়ী মো. মনির হোসেন খোকন, পাঁচরা জনকল্যাণ সংস্থার প্রতিষ্ঠাতা ও সভাপতি নূর মোহাম্মদ সুমন, চিওড়া ইউনিয়ন বøাড ডোনেশন ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি মোহাম্মদ হোসেন নয়ন, ফাউন্ডেশনের সদস্য মো. আবুল হাশেম ভূঁইয়া, মো. জসিম উদ্দিন হাসান, আব্দুল্লাহ আল মামুন। এ সময় স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, স্বপ্নপূরণ ফাউন্ডেশন প্রতিষ্ঠালগ্ন থেকে ধারাবাহিকভাবে বেশ স্বচ্ছতা ও জবাবদিহিতার সাথে অত্যন্ত সুশৃঙ্খল এবং সুচারুভাবে বিভিন্ন সামাজিক ও মানবিক কার্যক্রম পরিচালনা করে আসছে। এরমধ্যে করোনাকালীন সময়ে অসহায়, হতদরিদ্র পরিবার সহ কর্মহীন দিনমুজুরদের মাঝে নিত্য প্রয়োজনীয় খাদ্য সামগ্রী বিতরণ, প্রাথমিক স্বাস্থ্য সেবা নিশ্চিতে মাস্ক বিতরণ, সচেতনতা কর্মসূচি বাস্তবায়ন এবং করোনা ঝুঁকি কমাতে বিভিন্ন গ্রামের পাড়া-মহল্লায় মসজিদ ভিত্তিক বক্স-স্ট্যান্ড সহ হ্যান্ডওয়াশ সামগ্রী স্থাপন করে। এছাড়াও ফাউন্ডেশনের পক্ষ থেকে প্রতিবছর পবিত্র ঈদল ফিতর ও ঈদুল আযহা উপলক্ষে অসহায় পরিবারের মাঝে ইফতার সামগ্রী, নিত্যপ্রয়োজনীয় খাদ্য সামগ্রী বিতরণ, ঈদ উপহার হিসেবে ঈদ বস্ত্র বিতরণ, স্বাবলম্বী প্রকল্পের আওতায় গরু, সেলাই মেশিন বিতরণ, অসহায় পরিবারের কর্মসংস্থান এর ব্যবস্থায় পণ্য সামগ্রী সহ উপহার হিসেবে দোকান হস্তান্তর, অসহায় পরিবারের গৃহ নির্মাণে ঢেউটিন প্রদান, প্রয়োজনী নির্মাণ সামগ্রী বিতরণ ও নগদ অর্থ সহায়তা প্রদান, সুপেয় পানি নিশ্চিতে অসহায় পরিবারের মাঝে টিউবওয়েল স্থাপন, প্রতিবন্ধীর মাঝে হুইল চেয়ার বিতরণ, বন্যা কবলিত এলাকায় ত্রাণ সামগ্রী বিতরণ ও দায়গ্রস্ত পিতার কন্যাদানে সহায়তাস্বরূপ নগদ অর্থ প্রদান সহ বিভিন্ন মানবিক ও সামাজিক কার্যক্রম পরিচালনা করে আসছে। এসব মানবিক কাজে প্রবাসে অবস্থানরত চৌদ্দগ্রামের মানিবক যোদ্ধা সহ দেশ-বিদেশের বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবকগণ অর্থ সহায়তা প্রদান করে আসছেন বলে ফাউন্ডেশন সূত্রে জানা গেছে।
[sharethis-inline-buttons]
আপনার মতামত লিখুন :