• ঢাকা
  • সোমবার, ৩১শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৬ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১৩ জুলাই, ২০২৪
সর্বশেষ আপডেট : ১৩ জুলাই, ২০২৪
Designed by Nagorikit.com

চৌদ্দগ্রামে ছাত্রলীগ নেতাকে কুপিয়ে জখম

কুমিল্লা জার্নাল
[sharethis-inline-buttons]

মোঃ রাকিব হোসেন।।

কুমিল্লা চৌদ্দগ্রাম উপজেলা ছাত্রলীগের সভাপতি তৌফিকুল ইসলাম সবুজ (৩০) কে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে আহত করেছে সন্ত্রাসীরা। শনিবার (১৩ জুলাই) সকালে কুমিল্লা নগরীর রাণীর দিঘির দক্ষিণ পাড় এলাকায় তার ওপর অতর্কিত হামলা করে একদল সন্ত্রাসী। তৌফিকুল ইসলাম সবুজ চৌদ্দগ্রাম উপজেলার ৫নং শুভপুর ইউনিয়নের ধণিজকরা গ্রামের গোলাম মোহাম্মদ মজুমদারের ছেলে।

 

শনিবার বিকেলে হামলার সত্যতা নিশ্চিত করে কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক লোকমান হোসেন রুবেল বলেন, কুমিল্লা নগরীর রাণীর দিঘিরপাড় এলাকায় ভাড়া বাসায় থাকতেন সবুজ। সকালে রাণীর দিঘীরপাড়ে বসে মোবাইলে কথা বলছিলেন । কয়েকজন সন্ত্রাসী এসে ধারালো অস্ত্র দিয়ে সবুজকে কুপিয়ে পালিয়ে যায়। পরে স্থানীয় লোকজনের সহযোগিতায় আহত অবস্থায় প্রথমে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরবর্তীতে অবস্থার অবনতি হওয়ায় সেখান থেকে তাকে ঢাকায় পাঠানো হয়েছে।

 

কুমিল্লা চৌদ্দগ্রামের  সংসদ সদস্য সাবেক ধর্ম ও রেলপথ মন্ত্রী এবং কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. মুজিবুল হক মুজিব চৌদ্দগ্রাম উপজেলা ছাত্রলীগের সভাপতি তৌফিকুল ইসলাম সবুজের উপর সন্ত্রাসী হামলার নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন। এ হামলায় জড়িতদের বিচারের আওতায় আনার জন্য প্রশাসনের নিকট আহবান জানিয়েছেন।

 

কুমিল্লা কোতওয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফিরোজ হোসেন বলেন, ‘বিষয়টি জানামাত্র আমরা ঘটনাস্থলে পুলিশ ফোর্স পাঠিয়েছি। ঘটনার তদন্ত চলছে। আশা করছি জড়িতদের শনাক্ত করে অতিদ্রুত আইনের আওতায় আনা হবে।

[sharethis-inline-buttons]

আরও পড়ুন

  • কুমিল্লা এর আরও খবর