• ঢাকা
  • বুধবার, ২৬শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, ১১ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ২০ আগস্ট, ২০২৫
সর্বশেষ আপডেট : ২০ আগস্ট, ২০২৫
Designed by Nagorikit.com

চৌদ্দগ্রামে বিদায়ী ও নবাগত এসিল্যান্ডকে সংবর্ধনা

কুমিল্লা জার্নাল
[sharethis-inline-buttons]

চৌদ্দগ্রামে বিদায়ী ও নবাগত এসিল্যান্ডকে সংবর্ধনা
চৌদ্দগ্রাম উপজেলা প্রশাসনের কর্মকর্তাদের সংগঠন অফিসার্স ক্লাব সদ্য বদলি হওয়া উপজেলা সহকারি কমিশনার (ভূমি) জাকিয়া সরওয়ার লিমা-কে বিদায় এবং নবাগত সহকারি কমিশনার (ভূমি) সৈয়দ শাফকাত আলী-কে বরণ করে নিতে সংবর্ধনা দিয়েছে।

বুধবার বিকেলে উপজেলা প্রশাসনের সভাকক্ষে আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও অফিসার্স ক্লাবের সভাপতি মোঃ জামাল হোসেন। সঞ্চালনা করেন ইউডিএফ মোঃ আবু বকর সিদ্দিক।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন বিদায়ী এসিল্যান্ড জাকিয়া সরওয়ার লিমা ও নবাগত এসিল্যান্ড সৈয়দ শাফকাত আলীসহ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা আবদুর রশিদ চৌধুরী, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা লতিফুর রহমান, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা একেএম মীর হোসেন, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা নুরুল হুদা তালুকদার, চৌদ্দগ্রাম থানার ওসি (তদন্ত) গুলজার আহমেদ, প্রেস ক্লাব সভাপতি সিরাজুল ইসলাম ফরায়েজী, উপজেলা সমবায় কর্মকর্তা মোঃ মোবারক হোসেন, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা শাহনাজ আক্তার, তথ্য সেবা কর্মকর্তা ফাতেমা আক্তার লিপি ও এলজিইআরডি’র উপ-সহকারি মোজাম্মেল হক।

[sharethis-inline-buttons]

আরও পড়ুন

  • লিড এর আরও খবর