• ঢাকা
  • বুধবার, ২৭শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৩ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ২৬ মে, ২০২৬
সর্বশেষ আপডেট : ২৬ মে, ২০২৬
Designed by Nagorikit.com

ঈদুল আজহায় ভেদাভেদ ভুলে সম্প্রীতির আহ্বান কুবি ছাত্রদলের

কুমিল্লা জার্নাল
[sharethis-inline-buttons]

কুবি প্রতিনিধি:

পবিত্র ঈদুল আজহা উপলক্ষ্যে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারী, সাংবাদিকসহ সকল স্টেকহোল্ডারকে শুভেচ্ছা জানিয়েছেন শাখা ছাত্রদলের।

আজ মঙ্গলবার (২৬ মে) পৃথক দুটি বার্তায় বিশ্ববিদ্যালয়ের শাখা ছাত্রদলের দুই আহ্বায়ক এবং সদস্য সচিব শুভেচ্ছা জানায়।

এক শুভেচ্ছা বার্তায় শাখা ছাত্রদলের সদস্য সচিব মোস্তাফিজুর রহমান শুভ বলেন, ‘ঈদুল আজহা আত্মত্যাগ, আত্মশুদ্ধি ও ভ্রাতৃত্ববোধের শিক্ষা দেয়। এই পবিত্র দিনে বিশ্বের মুসলমানরা আল্লাহর সন্তুষ্টি অর্জনের লক্ষ্যে নিজেদের প্রিয় পশু কুরবানি করেন। তবে চলমান যুদ্ধ ও সংকটের কারণে বিশ্বের বিভিন্ন দেশের মানুষ এবারও স্বাভাবিকভাবে ঈদ উদ্‌যাপন করতে পারছেন না।’

তিনি আরও বলেন, ‘কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের সকল স্টেকহোল্ডাররা একটি পরিবারের মতো। ২০২৪ সালের ৫ আগস্ট পূর্ববর্তী সময়ে হামলা ও গ্রেফতারের আতঙ্কে পরিবারের সঙ্গে ঠিকভাবে ঈদ উদ্‌যাপন করতে পারিনি। দীর্ঘ আন্দোলন-সংগ্রাম ও জুলাই বিপ্লবের পর আজ দেশের মানুষ স্বস্তিতে পরিবারের সঙ্গে ঈদ পালন করতে পারছে।’

শাখা ছাত্রদলের আহ্বায়ক আব্দুল্লাহ আল মামুন বলেন, ‘আত্মত্যাগের মাধ্যমে কুরবানি করার উদ্দেশ্য হলো সকলের হৃদয় পরিষ্কার করার একটি সুযোগ। বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা কর্মচারীসহ সকলের প্রতি রইলো ঈদের শুভেচ্ছা। ঈদ সকলের জীবনে শান্তি বয়ে আনুক।

এছাড়াও তিনি, সকলের সুন্দর জীবন কামনা করছি। এবং আশা করছি, তারেক রহমানের হাত ধরে দেশ সামনের দিকে এগিয়ে যাবে, একই সাথে উন্নয়ন অগ্রযাত্রা আরো সমৃদ্ধ হবে।

[sharethis-inline-buttons]

আরও পড়ুন

  • লিড এর আরও খবর