• ঢাকা
  • রবিবার, ২১শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, ৭ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ২০ জুন, ২০২৬
সর্বশেষ আপডেট : ২০ জুন, ২০২৬
Designed by Nagorikit.com

কুবি ছাত্রদলের নতুন আহ্বায়ক কমিটিকে ছাত্র অধিকার পরিষদের শুভেচ্ছা

কুমিল্লা জার্নাল
[sharethis-inline-buttons]

কুবি প্রতিনিধি:
কুমিল্লা বিশ্ববিদ্যালয় (কুবি) শাখা ছাত্রদলের নবগঠিত আহ্বায়ক কমিটির নেতৃবৃন্দকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্র অধিকার পরিষদ।

বৃহস্পতিবার (১৯ জুন) সংগঠনটির সমন্বয়ক সাইফ হোসেন জিদনী স্বাক্ষরিত এক বিবৃতিতে শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়।

বিবৃতিতে বলা হয়, নবগঠিত নেতৃত্ব শিক্ষার্থীদের অধিকার, কল্যাণ ও একাডেমিক স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে দায়িত্বশীল ভূমিকা পালন করবে বলে সংগঠনটি প্রত্যাশা করে। একই সঙ্গে বিশ্ববিদ্যালয়ে সহনশীল, গণতান্ত্রিক ও শিক্ষাবান্ধব পরিবেশ বজায় রাখতে নতুন কমিটি কার্যকর ভূমিকা রাখবে বলেও আশা প্রকাশ করা হয়। শিক্ষার্থীদের ন্যায্য দাবি আদায়ে গঠনমূলক উদ্যোগ নেওয়ার আহ্বানও জানানো হয়।

এ বিষয়ে ছাত্র অধিকার পরিষদের সমন্বয়ক সাইফ হোসেন জিদনী বলেন, “দীর্ঘদিন পর কুমিল্লা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের নতুন নেতৃত্ব দায়িত্ব গ্রহণ করেছে। আমরা আশা করি, নবগঠিত আহ্বায়ক কমিটি শিক্ষার্থীদের অধিকার, কল্যাণ ও যৌক্তিক দাবিদাওয়া আদায়ে দায়িত্বশীল ভূমিকা পালন করবে। পাশাপাশি বিশ্ববিদ্যালয়ে শান্তিপূর্ণ, সহনশীল ও শিক্ষাবান্ধব পরিবেশ বজায় রাখতে ইতিবাচক ভূমিকা রাখবে।”

তিনি আরও বলেন, “মত ও পথের ভিন্নতা থাকলেও শিক্ষার্থীদের স্বার্থে সব ছাত্রসংগঠনের মধ্যে পারস্পরিক শ্রদ্ধাবোধ ও গঠনমূলক সহযোগিতার সংস্কৃতি গড়ে উঠুক এটাই আমাদের প্রত্যাশা।”

উল্লেখ্য, গত ১৮ জুন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি ও সাধারণ সম্পাদকের সাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে কুমিল্লা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের ১২ সদস্যবিশিষ্ট আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়।

[sharethis-inline-buttons]

আরও পড়ুন

  • ক্যাম্পাস এর আরও খবর