• ঢাকা
  • মঙ্গলবার, ৩০শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৬ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ২৯ জুন, ২০২৬
সর্বশেষ আপডেট : ২৯ জুন, ২০২৬
Designed by Nagorikit.com

ওয়ান চাইল্ড, ওয়ান ট্রি’ কর্মসূচির অংশ হিসেবে চৌদ্দগ্রামে র‍্যালি, সেমিনার ও বৃক্ষরোপণ

কুমিল্লা জার্নাল
[sharethis-inline-buttons]

‘ওয়ান চাইল্ড, ওয়ান ট্রি’ কর্মসূচির অংশ হিসেবে চৌদ্দগ্রামে র‍্যালি, সেমিনার ও বৃক্ষরোপণ
চৌদ্দগ্রাম প্রতিনিধি:
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের নির্বাচনী অঙ্গীকার ‘ওয়ান চাইল্ড, ওয়ান ট্রি’ কর্মসূচি বাস্তবায়নের অংশ হিসেবে কুমিল্লার চৌদ্দগ্রামে র‍্যালি, সেমিনার ও বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২৯ জুন) “আজকের বৃক্ষরোপণ, আগামীর জলবায়ু সুরক্ষা” প্রতিপাদ্যকে সামনে রেখে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের আওতায় বাস্তবায়নাধীন লার্নিং এক্সিলারেশন ইন সেকেন্ডারি এডুকেশন (লেইস) প্রজেক্টের উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করে চৌদ্দগ্রাম মাধ্যমিক পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়।
কর্মসূচিতে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, সম্মানিত অভিভাবক সদস্যবৃন্দ, বিদ্যালয় পরিচালনা পর্ষদের সদস্য, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি এবং জনপ্রতিনিধিরা অংশগ্রহণ করেন। শুরুতে একটি বর্ণাঢ্য সচেতনতামূলক র‍্যালি অনুষ্ঠিত হয়। পরে জলবায়ু পরিবর্তনের প্রভাব, পরিবেশ সংরক্ষণে বৃক্ষরোপণের গুরুত্ব এবং সবুজ বাংলাদেশ গড়ে তুলতে করণীয় বিষয়ে একটি সেমিনার অনুষ্ঠিত হয়।
সরকারি নির্দেশনা অনুযায়ী বিদ্যালয় প্রাঙ্গণে একটি ফলদ, একটি বনজ ও একটি ঔষধি গাছের চারা রোপণ করা হয়। বক্তারা বলেন, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। প্রত্যেক শিক্ষার্থীর অন্তত একটি গাছ রোপণ ও পরিচর্যার মাধ্যমে পরিবেশ রক্ষায় এগিয়ে আসা সময়ের দাবি।
অনুষ্ঠান শেষে উপস্থিত সবাই পরিবেশ সংরক্ষণ, সবুজায়ন বৃদ্ধি এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি নিরাপদ ও বাসযোগ্য বাংলাদেশ গড়ে তুলতে সম্মিলিতভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।

[sharethis-inline-buttons]

আরও পড়ুন

  • লিড এর আরও খবর