চৌদ্দগ্রামে হেফজুল কোরআন ও আজান প্রতিযোগিতা অনুষ্ঠিত, কালকোট মাদ্রাসার কৃতিত্ব
কুমিল্লার চৌদ্দগ্রামে সাংবাদিকদের উদ্যোগে হেফজুল কোরআন ও আজান প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১১ মার্চ) চৌদ্দগ্রাম প্রেসক্লাবের আয়োজনে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
প্রতিযোগিতায় বিভিন্ন মাদ্রাসার শিক্ষার্থীরা অংশগ্রহণ করে। এতে কালকোট আহাম্মদিয়া হাফেজিয়া এতিমখানা ও নুরানী মাদ্রাসার হেফজ বিভাগের ছাত্ররা উল্লেখযোগ্য সাফল্য অর্জন করে।
হেফজুল কোরআন প্রতিযোগিতায় কালকোট মাদ্রাসার শিক্ষার্থীরা প্রথম ও দ্বিতীয় স্থান অর্জন করে এবং আজান প্রতিযোগিতায় দ্বিতীয় স্থান লাভ করে। মোট চারটি পুরস্কারের মধ্যে তিনটিই অর্জন করে কালকোট মাদ্রাসার শিক্ষার্থীরা।
এ সাফল্যে মাদ্রাসার শিক্ষক ও শিক্ষার্থীদের মাঝে আনন্দের পরিবেশ সৃষ্টি হয়েছে। আয়োজক ও অতিথিরা বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন এবং তাদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন।
আপনার মতামত লিখুন :