• ঢাকা
  • বুধবার, ৮ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৪শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৮ জুলাই, ২০২৬
সর্বশেষ আপডেট : ৮ জুলাই, ২০২৬
Designed by Nagorikit.com

দেবিদ্বার পৌরসভা নির্বাচন: সম্ভাব্য মেয়র প্রার্থী হিসেবে আলোচনায় অধ্যাপক সুলতান কবির আহম্মদ খান

কুমিল্লা জার্নাল
[sharethis-inline-buttons]

শাহ সাহিদ উদ্দিন (দেবিদ্বার প্রতিনিধি): আসন্ন দেবিদ্বার পৌরসভা নির্বাচনকে কেন্দ্র করে রাজনৈতিক অঙ্গন ও সাধারণ মানুষের মধ্যে আলোচনা ক্রমেই জমে উঠছে।

সম্ভাব্য নির্বাচন সামনে রেখে ইতোমধ্যে প্রায় এক ডজনের বেশি সম্ভাব্য মেয়র প্রার্থী উঠান বৈঠক, গণসংযোগ এবং সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারণার মাধ্যমে নিজেদের অবস্থান তুলে ধরছেন।সম্ভাব্য প্রার্থীদের মধ্যে আলোচনায় থাকা অন্যতম নাম অধ্যাপক সুলতান কবির আহম্মদ খান।

শিক্ষক, রাজনীতিবিদ ও দীর্ঘদিনের সংগঠক হিসেবে তিনি দেবিদ্বারের পরিচিত মুখ। তিনি বিএনপির দেবিদ্বার পৌর শাখার সাবেক সভাপতি ও সাধারণ সম্পাদক এবং দেবিদ্বার উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন।সম্ভাব্য মেয়র প্রার্থী হিসেবে তিনি একটি আধুনিক, পরিকল্পিত ও নাগরিকবান্ধব পৌরসভা গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেছেন।

তার ঘোষিত অগ্রাধিকারগুলোর মধ্যে রয়েছে উন্নত সড়ক ও ড্রেনেজ ব্যবস্থা, নিরাপদ সুপেয় পানির নিশ্চয়তা, পরিচ্ছন্ন ও পরিবেশবান্ধব নগর ব্যবস্থাপনা, নাগরিক সেবায় স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করা, পাশাপাশি তরুণদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি এবং ডিজিটাল সেবার সম্প্রসারণ।স্থানীয়দের মতে, আগামী দিনের মেয়র এমন একজন হওয়া প্রয়োজন, যিনি রাজনৈতিক পরিচয়ের পাশাপাশি জনগণের পাশে থেকে বাস্তবমুখী উন্নয়ন নিশ্চিত করতে সক্ষম হবেন। তবে সম্ভাব্য প্রার্থীদের প্রতিশ্রুতির বাস্তবায়ন কতটা সম্ভব, সে বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত দেবেন ভোটাররাই।

এ বিষয়ে অধ্যাপক সুলতান কবির আহম্মদ খান বলেন,”আমি বিশ্বাস করি, পৌরবাসীর প্রত্যাশা পূরণে পরিকল্পিত উন্নয়ন, স্বচ্ছতা ও জবাবদিহিতার কোনো বিকল্প নেই। জনগণ যদি আমাকে দায়িত্ব দেওয়ার সুযোগ দেন, তাহলে নাগরিকদের মৌলিক সেবা নিশ্চিত করা, আধুনিক অবকাঠামো উন্নয়ন, সুপেয় পানির ব্যবস্থা, পরিচ্ছন্ন পৌরসভা গড়ে তোলা এবং তরুণদের জন্য কর্মসংস্থানের সুযোগ তৈরিতে অগ্রাধিকার ভিত্তিতে কাজ করব।

আমি দল-মতের ঊর্ধ্বে উঠে সকল নাগরিকের জন্য একটি সেবামুখী ও জনবান্ধব পৌর প্রশাসন গড়ে তুলতে চাই।”

[sharethis-inline-buttons]

আরও পড়ুন

  • কুমিল্লা এর আরও খবর