• ঢাকা
  • শনিবার, ২৭শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৩ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ২৭ জুন, ২০২৩
সর্বশেষ আপডেট : ২৭ জুন, ২০২৩
Designed by Nagorikit.com

ভূলইন দক্ষিণ ছাত্রলীগের নতুন কমিটি; সভাপতি ফরহাদ, সাধারণ সম্পাদক রুবেল 

কুমিল্লা জার্নাল
[sharethis-inline-buttons]

গাজী মামুন : লালমাই।।

 

কুমিল্লা লালমাই উপজেলার ভূলইন দক্ষিণ ইউনিয়ন ছাত্রলীগের আংশিক পূর্ণাঙ্গ কমিটির অনুমোদন দিয়েছে লালমাই উপজেলা ছাত্রলীগ। পূর্বের কমিটির মেয়াদ শেষ হওয়ায় মঙ্গলবার (২৭ জুন) উপজেলা ছাত্রলীগের সভাপতি শাহ্ পরান সওদাগর ও সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম রাব্বি স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে ফরহাদ হোসেন’কে সভাপতি, রুবেল হোসেন’কে সাধারণ সম্পাদক ও ছামিমুল হক কে সাংগঠনিক সম্পাদক করে আগামী এক বছরের জন্য নতুন কমিটির অনুমোদন দেয়া হয়।

 

কমিটির অন্যান্যরা হলেন- সহ-সভাপতি শেখ সাদী, সহ-সভাপতি নাজমুল হাসান পাপন, সহ-সভাপতি আবদুল্লাহ আল মাহবুব, যুগ্ম সাধারণ সম্পাদক শাহ জালাল, যুগ্ম সাধারণ সম্পাদক শাহিন আলম মিয়াজি, সাংগঠনিক সম্পাদক কাউছার মাহবুব, দপ্তর সম্পাদক মোঃ মমিন, প্রচার সম্পাদক হাবিবুর রহমান। সেই সাথে আগামী ১৫ দিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটির তালিকা উপজেলা দপ্তর বরাবর জমা দেয়া নির্দেশ দেয়া হয়েছে।

[sharethis-inline-buttons]

আরও পড়ুন

  • কুমিল্লা এর আরও খবর