• ঢাকা
  • শনিবার, ২রা মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৯শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১৯ মার্চ, ২০২৬
সর্বশেষ আপডেট : ১৯ মার্চ, ২০২৬
Designed by Nagorikit.com

মনোহরগঞ্জ প্রেসক্লাবের উদ্যোগে আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

কুমিল্লা জার্নাল
[sharethis-inline-buttons]

কুদরত উল্যাহ, লাকসামঃ-
মনোহরগঞ্জ প্রেসক্লাবের উদ্যোগে পবিত্র মাহে রমজানের তাৎপর্য শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার ২৭ রমজান মনোহরগঞ্জ মডেল মসজিদ অডিটোরিয়ামে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

মনোহরগঞ্জ প্রেসক্লাব সভাপতি মো. হুমায়ুন কবির মানিকের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান আলোচক ও অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক দপ্তর সম্পাদক ও দৈনিক আজকের জীবন পত্রিকার সম্পাদক মো. সফিকুর রহমান।

আলোচনায় বক্তারা রমজানের শিক্ষা ও আধ্যাত্মিক গুরুত্ব তুলে ধরেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মনোহরগঞ্জ উপজেলা বিএনপির সহ-সভাপতি জহিরুল হক ভূঁইয়া, এস এম মনসুর, সাংগঠনিক সম্পাদক মাসুদুল আলম বাচ্চু, যুগ্ম সাধারণ সম্পাদক জাফর ইকবাল বাচ্চু, ইফতার মাহফিল উদযাপন কমিটির আহবায়ক কাজী মাসউদ আলম।

প্রেসক্লাব সাধারণ সম্পাদক আব্দুল বাকী মিলন ও সাংবাদিক আরিফুর রহমানের যৌথ সঞ্চালনায় অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন বিএনপি নেতা জহিরুল ইসলাম, শাহ আলম, মনোহরগঞ্জ উন্নয়ন ফোরামের সহ-সভাপতি আলী আশ্রাফ মোল্লা, হেফাজত ইসলাম নেতা মাওলানা নিজাম উদ্দিন, ইসলামী আন্দোলন নেতা ডা. আল হেলাল মাহমুদ, সাবেক ছাত্রনেতা জসিম মেহেদী, প্রসাবী মনির হোসেন, মনোহরগঞ্জ প্রেসক্লাবের সহ-সভাপতি বেল্লাল হোসেন, সাবেক সাধারণ সম্পাদক অহিদুর রহমান, মনোহরগঞ্জ প্রেসক্লাবের সহ-সভাপতি ও দৈনিক জনকন্ঠের প্রতিনিধি আমানত উল্লাহ লিঙ্কন, দৈনিক আজকের জীবন ও শিরোনাম প্রতিনিধি মোঃ আলমগীর হোসেন, সাংবাদিক আলমগীর হোসেন, মোঃ ফিরোজ, মাসুদ আলম, কুদরত উল্লাহ, বাংলাদেশ সাংবাদিক সমিতি মনোহরগঞ্জ উপজেলা শাখার সভাপতি আবুল কালাম আজাদ, সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন, মাও, মাহবুবুর রহমান, আবুল কালাম, মমিন উল্লাহ, আরিফুর রহমান মাহফুজসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

আলোচনা সভা শেষে দেশ ও জাতির সমৃদ্ধি কামনায় বিশেষ মোনাজাত করা হয় এবং পরে উপস্থিত সকলে ইফতারে অংশগ্রহণ করেন।

[sharethis-inline-buttons]

আরও পড়ুন

  • কুমিল্লা এর আরও খবর