• ঢাকা
  • রবিবার, ৭ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৪শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৬ জুন, ২০২৬
সর্বশেষ আপডেট : ৬ জুন, ২০২৬
Designed by Nagorikit.com

উল্টো পথে অটোরিকশা, বাসের ধাক্কায় প্রাণ গেল ৩ জনের

কুমিল্লা জার্নাল
[sharethis-inline-buttons]

কুমিল্লা প্রতিনিধি।কুমিল্লার সদর দক্ষিণে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও একজন।

কুমিল্লা-নোয়াখালী আঞ্চলিক মহাসড়কের রতনপুর এলাকায় বাসচাপায় অটোরিকশার যাত্রীদের এ হতাহতের ঘটনা ঘটে। কুমিল্লার সদর দক্ষিণ উপজেলার কুমিল্লা-নোয়াখালী আঞ্চলিক মহাসড়কের রতনপুর এলাকায় বাসচাপায় তিন অটোরিকশা যাত্রীর মর্মান্তিক মৃত্যু হয়েছে।

শনিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে এ দুর্ঘটনা ঘটে। পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, যাত্রীবাহী একটি অটোরিকশা উল্টো পথে চলাচল করছিল। এ সময় নোয়াখালী থেকে কুমিল্লাগামী দ্রুতগতির শাহ আলী পরিবহনের একটি বাস অটোরিকশাটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তিনজন নিহত হন এবং গুরুতর আহত হন আরও একজন।দুর্ঘটনার পর অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে যায়।

খবর পেয়ে হাইওয়ে পুলিশ ও স্থানীয়রা দ্রুত উদ্ধারকাজ শুরু করে। আহত ব্যক্তিকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। দুর্ঘটনার কারণে মহাসড়কে সাময়িক যানজটের সৃষ্টি হলেও পরে পরিস্থিতি স্বাভাবিক হয়। নিহতদের মরদেহ উদ্ধার করে পরিচয় শনাক্তের চেষ্টা চালাচ্ছে পুলিশ।

লাকসাম ক্রসি হাইওয়ে থানার ওসি মোহাম্মদ ওসমান গনী বলেন, “তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি।

স্থানীয়দের ধারণা, তারা দিনমজুর এবং রংপুর অঞ্চলের বাসিন্দা হতে পারেন। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।”দুর্ঘটনায় নিহতদের পরিচয় শনাক্তে কাজ করছে পুলিশ। আহত ব্যক্তির চিকিৎসাও চলছে।

[sharethis-inline-buttons]

আরও পড়ুন

  • কুমিল্লা এর আরও খবর