• ঢাকা
  • রবিবার, ২৩শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, ৮ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ২০ ফেব্রুয়ারি, ২০২৬
সর্বশেষ আপডেট : ২০ ফেব্রুয়ারি, ২০২৬
Designed by Nagorikit.com

কুমিল্লা বিশ্ববিদ্যালয় নিজ দলের কর্মীর নাক ফা”টি’য়ে পা’লা’লে’ন ছাত্রদল নেতা।

কুমিল্লা জার্নাল
[sharethis-inline-buttons]

কুমিল্লা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি,

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত হলের এক আবাসিক শিক্ষার্থীকে মারধর করে রক্তাক্ত করার অভিযোগ উঠেছে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক আতিকুর রহমানসহ কয়েকজন নেতাকর্মীর বিরুদ্ধে।বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) রাত ১১টার দিকে হলের তিনতলার ছাদে এ ঘটনা ঘটে। এতে তিন শিক্ষার্থী আহত হন। গুরুতর আহত এক শিক্ষার্থীকে কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতাল–এ ভর্তি করা হয়েছে।অভিযুক্তরা হলেন—আতিকুর রহমান, সাইফুল, তরিকুল ও সিফাত। ভুক্তভোগীরা হলেন মাজহারুল ইসলাম আবির, তোফায়েল আহমেদ নিবিড় ও কাব্য। তারা সবাই ছাত্রদলের রাজনীতির সঙ্গে জড়িত বলে জানা গেছে।শিক্ষার্থীদের অভিযোগ, হলের কক্ষে নিয়মবহির্ভূতভাবে ছাত্রদল কর্মী তোলাকে কেন্দ্র করে বাগ্‌বিতণ্ডার জেরে এই হামলার ঘটনা ঘটে। প্রতিবাদ জানাতে গেলে মারধর করা হয় বলে দাবি তাদের।এ ঘটনায় রাতেই সাধারণ শিক্ষার্থীরা বিক্ষোভ করেন। অভিযুক্তদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও পাওয়া যায়নি। ছাত্রদলের সদস্য সচিব মুস্তাফিজুর রহমান শুভ বলেন, বিষয়টি সাংগঠনিকভাবে সমাধান করা হবে।হল প্রাধ্যক্ষ ড. ম. জনি আলম জানান, ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে এবং শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করা হবে।

[sharethis-inline-buttons]

আরও পড়ুন

  • লিড এর আরও খবর