• ঢাকা
  • শুক্রবার, ১৭ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ৪ঠা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ২ মার্চ, ২০২৬
সর্বশেষ আপডেট : ২ মার্চ, ২০২৬
Designed by Nagorikit.com

নির্বাচনের পর এখনো চৌদ্দগ্রামে প্রকাশ্য সফর হয়নি কুমিল্লা-১১ আসনের এমপি “সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের-এর”।

কুমিল্লা জার্নাল
[sharethis-inline-buttons]

নিজস্ব প্রতিবেদন।
জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর এখনো নিজ নির্বাচনী এলাকায় আসেননি কুমিল্লা-১১ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের। তিনি বাংলাদেশ জামায়াতে ইসলামী-এর নায়েবে আমির ও বিরোধীদলীয় উপনেতা হিসেবেও দায়িত্ব পালন করছেন।
স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, নির্বাচনের পর থেকে চৌদ্দগ্রাম উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ডে এখনো তার কোনো উপস্থিতি দেখা যায়নি। কৃতজ্ঞতা সভা, গণসংযোগ বা উন্নয়ন সংক্রান্ত মতবিনিময়—কোনোটিই এখনো অনুষ্ঠিত হয়নি বলে দাবি করেন তারা।
ভোটারদের একটি অংশ বলেন, নির্বাচনের সময় দেওয়া প্রতিশ্রুতিগুলোর অগ্রগতি জানতে এবং এলাকার সমস্যা-সম্ভাবনা নিয়ে আলোচনা করতে তারা তাদের নির্বাচিত প্রতিনিধিকে কাছে পেতে চান। বিশেষ করে সড়ক, ড্রেনেজ, শিক্ষা ও কর্মসংস্থান ইস্যুতে দ্রুত পদক্ষেপ প্রত্যাশা করছেন স্থানীয়রা।
তবে দলীয় একটি সূত্র জানিয়েছে, জাতীয় ও সাংগঠনিক ব্যস্ততার কারণে হয়তো এখনো এলাকায় আসা সম্ভব হয়নি। খুব শিগগিরই সফরসূচি ঘোষণা করা হতে পারে বলেও তারা ইঙ্গিত দিয়েছেন।

[sharethis-inline-buttons]

আরও পড়ুন

  • লিড এর আরও খবর