রাকিব হোসেন।।
কুসিক উপ নির্বাচন ২০২৪ উপলক্ষ্যে বাস প্রতীকের মেয়র প্রার্থী ও কুমিল্লা মহানগর আওয়ামীলীগের একক প্রার্থী জাগ্রত মানবিকতার প্রতিষ্ঠাতা ডা. তাহসিন বাহার সূচনার পক্ষে প্রচারনা করে মানবাধিকা কর্মীরা। বৃহস্পতিবার বিকেলে কুমিল্লা মহানগরীর আদালত, পুরাতন চৌধুরীপাড়া ও ফৌজদারী এলাকায় হিউম্যার রাইটস রিভিউ স্যোসাইটি ও বাংলাদেশ মানবাধিকার ফাউন্ডেশন কুমিল্লা জেলার যৌথ উদ্যোগে গণ সংযোগ করেন জাগ্রত মানবিকতার সহ-সাধারন সম্পাদক ও বিশিষ্ট ক্রীড়া আয়োজক শাকিল আহমেদ রানা, নারী উদ্যোক্তা মেহেবুবা মাকসুদ স্মৃতী ও মানবাধিকার কর্মী মওদুদ আবদুল্লাহ শুভ্র
হিউম্যান রাইটস রিভিউ সোসাইটি ” প্রেসিডেন্ট ” কুমিল্লা সেন্ট্রাল জোন” আইন সেবা পরামর্শ কেন্দ্র” প্রতিষ্ঠাতা ও বাংলাদেশ মানবাধিকার ফাউন্ডেশন কুমিল্লা জেলা শাখার সহ-সভাপতি ( আদর্শ সদর) মওদুদ আবদুল্লাহ শুভ্র এর আয়োজনে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ মানবাধিকার ফাউন্ডেশনের কুমিল্লা জেলা শাখার সভাপতি পারভেজ হোসাইন বাবু। এছাড়াও অংশ গ্রহন করেন উভয় প্রতিষ্ঠানের আশরাফুল ইসলাম শ্রাবণ, এসকে ইউসুফ, সাজ্জাদ সানি, পলাশ, জাহিদসহ অন্যান্যরা।
প্রচারণার অংশ হিসেবে তারা ভোটারদের কাছে যান, লিফলেট বিলি করে বাস প্রতীকে ভোট চান।
[sharethis-inline-buttons]
আপনার মতামত লিখুন :