• ঢাকা
  • শুক্রবার, ১৭ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ৪ঠা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১ মার্চ, ২০২৬
সর্বশেষ আপডেট : ১ মার্চ, ২০২৬
Designed by Nagorikit.com

হাসনাতকে ‘বাংলার ক্যাপ্টেন’ বলে ফেসবুক পোস্ট, ইমামকে চাকরিচ্যুত করলেন আ.লীগ নেতা

কুমিল্লা জার্নাল
[sharethis-inline-buttons]
Oplus_131072

কুমিল্লা প্রতিনিধি।

কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহকে বাংলার ক্যাপ্টেন বলে ফেসবুকে স্ট্যাটাস দিয়ে চাকরি হারিয়েছেন মসজিদের ইমাম।ঘটনাটি ঘটেছে গত শনিবার জেলার বুড়িচং উপজেলার রাজাপুর ইউনিয়নের শংকুচাইল গ্রামে। দক্ষিণপাড়া জামে মসজিদের ইমাম মাওলানা আব্দুল্লাহ মিজানকে এ ঘটনায় চাকরি থেকে অব্যাহতি দিয়েছেন স্থানীয় আওয়ামিলীগ নেতা মোঃ হানিফ মিয়া।বিজ্ঞাপন জানা যায়, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লা-৪ আসনে শাপলা প্রতীক নিয়ে নির্বাচিত সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহ-কে অভিনন্দন জানিয়ে নিজের ব্যক্তিগত ফেসবুক আইডিতে একটি ব্যানার পোস্ট করেন মাওলানা আবদুল্লাহ মিজান। সেখানে তিনি হাসনাতকে ‘বাংলার ক্যাপ্টেন’ উল্লেখ করে শুভেচ্ছা বার্তা দেন। পোস্ট দেওয়ার পর থেকেই স্থানীয় আওয়ামী লীগ নেতা হানিফ মিয়া ও মসজিদ কমিটির সভাপতি ফিরুজ মিয়া এবং তার অনুসারীরা ইমামের ওপর অসন্তোষ প্রকাশ করেন। এবং পরিস্থিতি উত্তপ্ত করে তোলেন। শনিবার মসজিদ কমিটির বৈঠকে হানিফের চাপে মাওলানা আব্দুল্লাহ মিজানকে ইমামের দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়। সিদ্ধান্ত অনুযায়ী, চলমান রমজান মাস শেষ হওয়ার পর তা কার্যকর হবে। স্থানীয়রা জানান, দশ বছর যাবত তিনি ওই মসজিদে ইমামতি করছেন। একটি ফেসবুক পোস্টকে কেন্দ্র করে তাকে চাকরিচ্যুত কর হয় । তিনি নিয়মিত নামাজ পরিচালনা, কোরআন শিক্ষা ও ধর্মীয় কার্যক্রমে সক্রিয় ছিলেন। হঠাৎ অব্যাহতির ঘটনায় এলাকায় আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে। ইমাম মাওলানা আবদুল্লাহ মিজান বলেন, এই বিষয়ে আমি কিছু বলতে চাই না। আপনারা আমাকে বিপদে ফেলবেন না। এখন কথা বললে আমি এই মাসের বেতনও পাব না। এ বিষয়ে জানতে চাইলে মসজিদ কমিটির সভাপতি ফিরুজ মিয়া বলেন, হুজুর হয়ে কীভাবে ফেসবুকে স্ট্যাটাস দেয়, তার আরো কিছু নৈতিক সমস্যা আছে তাই তাকে বিদায় করে দিয়েছি। এই বিষয়ে জানতে চাইলে বুড়িচং উপজেলা নির্বাহী অফিসার তানভির হোসেন বলেন, আমি এখন পর্যন্ত কোনো অভিযোগ পাইনি। বিষয়টি খোঁজ নিচ্ছি।

[sharethis-inline-buttons]

আরও পড়ুন

  • লিড এর আরও খবর