নিজস্ব প্রতিনিধি।।
কুমিল্লা বুড়িচং উপজেলার বাকশীমুল ইউনিয়নের কৃষক মোহাম্মদ নোয়াব মিয়া। সবাই তাঁকে চিনে ‘গামছা নোয়াব’ নামে। দেখতে সহজ সরল প্রকৃতির ষাটোর্ধ বয়সী এই ব্যাক্তি। কিন্তু এলাকার অধিকাংশ মানুষের সাথে ঝগড়া তাঁর। মতের অমিল হলেই মারধর করেন এলাকার মানুষদের। সম্প্রতি মারধরের শিকার এমনি এক ভুক্তভোগী মন্টু মোহন সাহা অভিযোগ করেন বুড়িচং থানায়।
অভিযোগ সূত্রে জানা যায়, ইউনিয়নের ছয়গ্রাম বাজার এলাকায় কোনো কারণ ছাড়াই মন্টু মোহন সাহাকে বেধরক মারধর করেন নোয়াব মিয়া। বিষয়টি সুরাহার জন্য গ্রাম্য সালিশ ডাকলেও উপস্থিত থাকেননি তিনি।
খোঁজ নিয়ে জানা যায়, গ্রামের অধিকাংশ মানুষের সাথে ঝগড়া তাঁর। সংকর সাহা নামের এক বৃদ্ধকে মারধর করে ঘর ছাড়া করেন তিনি। তাঁর অত্যাচারে অতিষ্ঠ হয়ে গ্রাম ছেড়ে ভারতে পাড়ি জমান সংকর।
স্থানীয় ফিরোজ মিয়া জানান, আমার সামনে কোনো কারণ ছাড়াই মন্টুকে পিটিয়েছে। এরআগেও অনেককে মারধর করেছে।
স্থানীয় ছয়গ্রাম বাজার কমিটির সাধারণ সম্পাদক খসরুল আলম বলেন, নোয়াব মিয়া কারো কথা শুনেন না। সবার সাথেই তাঁর বিবাদ। এরআগে বেশকয়েক জনকে পিটিয়েছে। বিচার বসলেও তিনি আসেন না।
অভিযুক্ত নোয়াব মিয়ার সাথে যোগাযোগ করলে তিনি সাংবাদিকদের সাথে কোনো কথা বলবেন না বলে জানিয়েছেন।
বুড়িচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল হাসনাত খন্দকার বলেন, আমরা গতকাল অভিযোগ পেয়েছি। তদন্ত করে ব্যবস্থা নিবো।
[sharethis-inline-buttons]
আপনার মতামত লিখুন :