• ঢাকা
  • শনিবার, ২রা মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৯শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৫ এপ্রিল, ২০২৬
সর্বশেষ আপডেট : ৫ এপ্রিল, ২০২৬
Designed by Nagorikit.com

দেবিদ্বারে গৃহবধূর ঘর থেকে এনসিপি নেতাকে আটক করলো জনতা

কুমিল্লা জার্নাল
[sharethis-inline-buttons]
Oplus_131072

দেবিদ্বার প্রতিনিধি।

কুমিল্লার দেবিদ্বারে গৃহবধূকে শ্লীলতাহানির অভিযোগে মেহেদী হাসান নামে এক এনসিপি নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার যুবক দেবিদ্বার পৌর এলাকার ভিংলাবাড়ী গ্রামের মৃত মজিদুর রহমানের ছেলে।শনিবার (৪ এপ্রিল্য গভীর রাতে অভিযান চালিয়ে তাকে নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়।থানা সূত্রে জানা যায়, শনিবার সন্ধ্যায় ভুক্তভোগীকে বাড়িতে একা পেয়ে শ্রীলতাহানির চেষ্টা করেন বলে অভিযোগ ওঠে। এসময় স্থানীয় লোকজন ঘটনাটি টের পেয়ে ভুক্তভোগী নারীকে উদ্ধার করেন এবং অভিযুক্ত মোহদী হাসানকে একটি ঘরে আটকে রাখেন। পরে বিষয়টি এলাকায় জানাজানি হলে উপজেলা এনসিপির কয়েকজন নেতা ঘটনাস্থলে উপস্থিত হয়ে মেহেদীকে উদ্ধার করে নিয়ে যাওয়ার অভিযোগ রয়েছে।এ ঘটনায় ভূক্তভোগী দেবিদ্বার থানায় লিখিত অভিযোগ দায়ের করলে পুলিশ গাভীর রাতে অভিযান চালিয়ে মেহেদী হাসানকে গ্রেপ্তার করে থানায় নিয়ে আসে। রোববার তাকে কুমিল্লার জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হলে বিচারক মোহামাদ বেলাল আসামিকে জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন।দেবিদ্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান বলেন, গৃহবধূকে শ্লীলতাহানির অভিযোগ পাওয়ার পর রাতেই অভিযান চালিয়ে মেহেদী হাসানকে গ্রেপ্তার করা হয়েছে। পরে তাকে আদালতে পাঠানো হলে আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেয়।

[sharethis-inline-buttons]

আরও পড়ুন

  • লিড এর আরও খবর