আলহামদুলিল্লাহ। বাংলাদেশ আদর্শ শিক্ষক ফেডারেশন, চৌদ্দগ্রাম পৌরসভা শাখার উদ্যোগে আজ ১৮ জুন (বৃহস্পতিবার) এক প্রাণবন্ত মৌসুমি ফলচক্র অনুষ্ঠিত হয়েছে।
চৌদ্দগ্রাম পাবলিক লাইব্রেরির হলরুমে আছর নামাজের পর শুরু হওয়া এ অনুষ্ঠানে পৌরসভার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক, সহকারী প্রধান শিক্ষক, অধ্যাপক, প্রভাষক ও সহকারী শিক্ষকবৃন্দ অংশগ্রহণ করেন।
ফেডারেশনের সভাপতি সোহরাব হোসেন মোল্লা-এর সভাপতিত্বে এবং সেক্রেটারি মাওলানা মোঃ সালাহ উদ্দীন-এর সঞ্চালনায় অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মু. মাহফুজুর রহমান। প্রধান বক্তা ছিলেন মাওলানা মোঃ ইব্রাহিম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাজী মুহাম্মদ মোঃ ইয়াছিন মজুমদার এবং মোশাররফ হোসেন অপেল। এছাড়াও বক্তব্য রাখেন আবদুল গফুর ভূঁইয়াসহ অন্যান্য শিক্ষানুরাগী ব্যক্তিবর্গ।
বক্তারা শিক্ষকদের ঐক্য, পেশাগত দক্ষতা বৃদ্ধি, নৈতিক শিক্ষা ও শিক্ষার মানোন্নয়নে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান। অনুষ্ঠান শেষে উপস্থিত শিক্ষকবৃন্দ মৌসুমি ফল উপভোগ করেন এবং সৌহার্দ্যপূর্ণ পরিবেশে মতবিনিময় করেন।
আপনার মতামত লিখুন :