• ঢাকা
  • বৃহস্পতিবার, ৩০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ২২ মার্চ, ২০২৬
সর্বশেষ আপডেট : ২২ মার্চ, ২০২৬
Designed by Nagorikit.com

কুমিল্লায় ট্রেন দুর্ঘটনাকবলিতদের উদ্ধার না করে লুটপাটে ব্যস্ত হয়ে পড়ে দুষ্কৃতিকারীরা-“লুট করে নেয় ১২ লাখ টাকার মূল্যবান সামগ্রী”

কুমিল্লা জার্নাল
[sharethis-inline-buttons]

কুমিল্লা প্রতিনিধি:
কুমিল্লার সদর দক্ষিণ এলাকায় ভয়াবহ বাস-ট্রেন সংঘর্ষে ১২ জন নিহত ও বহু মানুষ আহত হওয়ার ঘটনার পর সামনে এসেছে এক শিউরে ওঠার মতো অভিযোগ—দুর্ঘটনার পর আহত ও নিহত যাত্রীদের অসহায়ত্বের সুযোগ নিয়ে সংঘটিত হয়েছে লুটপাট। প্রত্যক্ষদর্শী ও ভুক্তভোগীদের দাবি, প্রায় ১২ লাখ টাকার স্বর্ণালংকার, মোবাইল ফোন, নগদ অর্থসহ মূল্যবান সামগ্রী কেরে নেওয়া হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, ‘মামুন স্পেশাল’ নামের একটি যাত্রীবাহী বাস লেভেল ক্রসিং পার হওয়ার সময় দ্রুতগতির ট্রেনের ধাক্কায় ভয়াবহভাবে ক্ষতিগ্রস্ত হয়। ট্রেনটি বাসটিকে প্রায় আধা কিলোমিটার পর্যন্ত টেনে নিয়ে যায়, এতে ঘটনাস্থলেই কয়েকজন নিহত হন। পরে হাসপাতালে আরও কয়েকজনের মৃত্যু হলে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়ায় ১২ জনে। আহত হন অন্তত ১৮ জন, যাদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।
কিন্তু এই দুর্ঘটনার পর যা ঘটেছে, তা যেন আরও বেশি মর্মান্তিক। আহতদের আর্তনাদ, রক্তাক্ত দেহ আর মৃত্যুভয়ের মধ্যেই একদল অসাধু ব্যক্তি ঘটনাস্থলে এসে উদ্ধার কাজে অংশ না নিয়ে লুটপাটে মেতে ওঠে। ভুক্তভোগীদের ভাষ্য অনুযায়ী, বাসের ভেতরে আটকে থাকা যাত্রীদের ব্যাগ ছিঁড়ে মোবাইল ফোন, নগদ অর্থ ও স্বর্ণালংকার নিয়ে যায় তারা।
দুর্ঘটনার পর শুধু প্রাণই ঝরেনি, অসহায় মানুষদের সর্বস্ব কেরে নেওয়া হয়েছে নির্মমভাবে।
একাধিক প্রত্যক্ষদর্শী জানান, কেউ কেউ আহতদের সাহায্য করার পরিবর্তে তাদের শরীর থেকে অলংকার খুলে নেওয়ার চেষ্টা করে। মৃত্যুর সাথে লড়াই করা মানুষগুলোর কাছ থেকেও মূল্যবান জিনিস কেড়ে নেওয়ার এমন ঘটনা উপস্থিত সবাইকে হতবাক করে দেয়।
মৃত্যুর সাথে লড়াই করা মানুষগুলোর কাছ থেকেও সর্বস্ব কেরে নেওয়া হয়েছে—এ যেন মানবতার মুখে চপেটাঘাত।
একজন স্বজন বলেন, “আমরা সাহায্যের জন্য চিৎকার করছিলাম, কিন্তু কেউ কেউ এসে উল্টো আমাদের জিনিসপত্র নিয়ে গেছে। এমন অমানবিকতা জীবনে দেখিনি।”

[sharethis-inline-buttons]

আরও পড়ুন

  • লিড এর আরও খবর