• ঢাকা
  • বৃহস্পতিবার, ১৮ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, ৪ঠা আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ২৯ মে, ২০২৬
সর্বশেষ আপডেট : ২৯ মে, ২০২৬
Designed by Nagorikit.com

ঈদের দ্বিতীয় দিনে কোরবানির আয়োজন করলো ভিক্টোরিয়া কলেজ ছাত্রশিবির

কুমিল্লা জার্নাল
[sharethis-inline-buttons]

ভিক্টোরিয়া প্রতিনিধি:

পবিত্র ঈদুল আযহা উপলক্ষে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির-এর কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজ শাখাে উদ্যোগে গরু কোরবানি করা হয়েছে। ঈদের দ্বিতীয় দিন শুক্রবার (২৯ মে) কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজ সংলগ্ন এলাকায় কোরবানি সম্পন্ন হয়।

পরে কোরবানির মাংস কলেজের কর্মচারী, নিরাপত্তা প্রহরী, শিক্ষার্থী ও ক্যাম্পাস সংলগ্ন এলাকার দুস্থ মানুষের মাঝে বিতরণ করা হয়।

জানা যায়, কোরবানির জন্য গরুটি ১ লাখ ৩৫ হাজার টাকায় ক্রয় করা হয়। যারা কোরবানি দিতে পারেননি, তাদের মাঝেও মাংস বিতরণ করা হয়।

এ বিষয়ে কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজ ছাত্রশিবিরের সভাপতি ফখরুল ইসলাম বলেন, “কলেজের অনেক কর্মচারী, স্থানীয় বাসিন্দা ও মেসে থাকা শিক্ষার্থীর কোরবানি দেওয়ার সামর্থ্য নেই। আল্লাহর সন্তুষ্টি অর্জন ও তাদের ঈদের আনন্দে শামিল করতেই প্রতি বছরের মতো এবারও ঈদের দ্বিতীয় দিন কোরবানির আয়োজন করা হয়েছে।”

[sharethis-inline-buttons]

আরও পড়ুন

  • ক্যাম্পাস এর আরও খবর