• ঢাকা
  • মঙ্গলবার, ২৮শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৩ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৩০ সেপ্টেম্বর, ২০২৫
সর্বশেষ আপডেট : ৩০ সেপ্টেম্বর, ২০২৫
Designed by Nagorikit.com

কুমিল্লা বিভাগ ঘোষণা ও বিমানবন্দর চালুর দাবি জানালেন কাজী দ্বীন মোহাম্মদ

কুমিল্লা জার্নাল
[sharethis-inline-buttons]

স্টাফ রিপোর্টার:

কুমিল্লা-৬ আসনের সংসদ সদস্য প্রার্থী, বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও কুমিল্লা মহানগরীর আমীর কাজী দ্বীন মোহাম্মদ বলেছেন, “৫৪ বছরে কুমিল্লা অবহেলিত থেকেছে। অনতিবিলম্বে কুমিল্লাকে বিভাগ ঘোষণা করতে হবে এবং বন্ধ হয়ে যাওয়া কুমিল্লা বিমানবন্দর পুনরায় চালু করতে হবে।”তিনি মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর ২০২৫) বাদ মাগরিব কুমিল্লা আদর্শ সদর উপজেলার ২নং দুর্গাপুর উত্তর ইউনিয়নের ৪নং ওয়ার্ডে আলেখারচর পূর্বপাড়ায় বাংলাদেশ জামায়াতে ইসলামী আয়োজিত নির্বাচনী উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। তার বক্তব্যে সাধারণ জনগণ উচ্চধ্বনিতে সমর্থন জানান।বৈঠকে সভাপতিত্ব করেন ইউনিয়নের ৪নং ওয়ার্ড সভাপতি কাজী মোঃ তাজুল ইসলাম।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহানগরীর কর্মপরিষদ সদস্য মোঃ শাহাদাত হোসেন, আদর্শ সদর পশ্চিম অঞ্চল সহকারী পরিচালক মুফতী মাওলানা মোঃ মাহবুবুল আলম, ইউনিয়ন আমীর মাওলানা মোঃ ফয়েজুল ইসলাম ও ইউনিয়ন নায়েবে আমীর মোঃ গিয়াস উদ্দিন আজম শাহ।এ ছাড়া আরও উপস্থিত ছিলেন ইউনিয়ন সেক্রেটারি শওকত আলম, ওয়ার্ড সেক্রেটারি কাজী আবুল হোসাইন, ওয়ার্ড সহ-সভাপতি মোঃ আকতার হোসাইন, উত্তরপাড়া ইউনিট সভাপতি মোঃ ইসমাঈল হোসেন, ওয়ার্ড বায়তুল মাল সম্পাদক মোঃ জুবেল হোসেন, পূর্বপাড়া ইউনিট সেক্রেটারি নুরুল হুদা, দক্ষিণ পাড়া ইউনিট সেক্রেটারি মহসিন কবির, শ্রমিক কল্যাণ ইউনিট সভাপতি মোঃ আঃ মান্নান, শ্রমিক কল্যাণ ইউনিট সেক্রেটারি মোঃ রুহুল আমিন, ছাত্র নেতা মোঃ শরীফ, বিশিষ্ট সমাজসেবক মোঃ গিয়াস উদ্দিন সরদার, সমাজসেবক মোঃ মনির হোসেন, কাজী ছবির, মোঃ নাজমুল, আমিনুল ইসলাম, মোঃ তানভীর হোসেন, মোঃ কামাল হোসেন প্রমুখ।

[sharethis-inline-buttons]

আরও পড়ুন

  • কুমিল্লা এর আরও খবর