কুমিল্লা মহানগরে এনসিপি’র ঈদ পুনর্মিলনী ও যোগদান অনুষ্ঠান আয়োজিত হয়েছে। নাগরিক ঐক্য, আপ বাংলাদেশ সহ বিভিন্ন সংগঠনের শতাধিক ব্যক্তিবর্গ আজ কুমিল্লা মহানগর এনসিপিতে যোগদান করেন।
অতিথি হিসেবে ছিলেন সাবেক উপদেষ্টা ও এনসিপির মুখপাত্র জনাব আসিফ মাহমুদ সজীব ভুইয়া এবং কুমিল্লা সিটি করপোরেশনের মেয়র পদপ্রার্থী ও জাতীয় যুবশক্তির সভাপতি অ্যাডভোকেট তারিকুল ইসলাম। কেন্দ্রীয় যুগ্ম মুখ্য সমন্বয়ক নাভিদ নওরোজ শাহ্‘র উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জাতীয় যুবশক্তির সাংগঠনিক সম্পাদক রিফাত রশিদ, এনসিপির যুগ্ম সদস্য সচিব আকরাম হোসেন ও জয়নাল আবেদীন শিশির, কেন্দ্রীয় সদস্য ফারজানা আক্তার ও কাজী আহনাফ তাহমিদ, যুবশক্তির কুমিল্লা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক সুফিয়ান রায়হান, জাতীয় ছাত্রশক্তির সিনিয়র যুগ্ম সদস্য সচিব নাঈম আবেদীন, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ছাত্রশক্তির সভাপতি জিয়া উদ্দিন আয়ান সহ অন্যান্য নেতৃবৃন্দ। কুমিল্লা মহানগর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক আহ্বায়ক আবু রায়হানের সঞ্চালনায় মহানগর এনসিপির প্রধান সমন্বয়কারী মো: সিরাজুল হক, জেলা এনসিপির প্রধান সমন্বয়কারী ব্যারিস্টার মাজহারুল ইসলাম সহ স্থানীয় নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন। আয়োজনের দায়িত্বে ছিলেন সৈয়দ আহসান টিটু, মাসুমুল কাওসার বারী, কাজী মো: জায়েদ, ইফতেখারুল ইসলাম, আবুল কাশেম অভি, রাশেদুল আমিন মজুমদার প্রমুখ।
[sharethis-inline-buttons]
আপনার মতামত লিখুন :