স্টাফ রিপোর্টার:কুমিল্লা ৬ আসনের এমপি মনিরুল হক চৌধুরী বলেন, কুমিল্লা ইপিজেডে বৈদেশিক বিনিয়োগ দিন দিন বাড়ছে। এতে ইপিজেডের সম্প্রসারণ এখন জরুরি। বর্তমান ইপিজেড এর দক্ষিণাংশে অনেক জমি রয়েছে চাইলে এটার সম্প্রসারণ দক্ষিণে ঢাকা চট্টগ্রাম মহাসড়ক পর্যন্ত সম্প্রসারণ সম্ভব। এছাড়াও গোমতী নদীর উত্তরে আলাদা ইপিজেড করা যেতে পারে। শনিবার (০৬ জুন) সকাল ১১ টায় কুমিল্লা ইপিজেডের সম্মেলন কক্ষে বেপজা কর্মকর্তাদের সাথে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন। তিনি আরও বলেন, কুমিল্লা ইপিজেড বাংলাদেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রেখে আসছে। এখানে প্রচুর বৈদিশিক বিনিয়োগ হচ্ছে এবং লক্ষ্যমাত্রার চাইতে অধিক পণ্য রপ্তানি হচ্ছে বলে আমি জেনেছি। সেজন্য ইপিজেড অথরিটিকে ধন্যবাদ জানাই। কিন্তু অত্যন্ত পরিতাপের বিষয় ইপিজেড এর বিষাক্ত রাসায়নিক বর্জ্য সিটি কর্পোরেশনের প্রাকৃতিক খালে মিশে জীববৈচিত্রের পাশাপাশি মানব স্বাস্থ্যের জন্য ব্যাপক ক্ষতির কারণ হয়ে দাঁড়িয়েছে। এ বর্জ্য খালে মিশে দক্ষিণের বিস্তীর্ণ জনভূমিকে বিষাক্ত করে ফেলছে। এতে ফসলের ক্ষতি করছে। কৃষকরা দিনের পর দিন ক্ষতিগ্রস্ত হচ্ছে।তিনি বলেন, ইপিজেডের বর্জ্যে ক্ষতিগ্রস্থ ৩ হাজারের অধিক কৃষককে ক্ষতিপূরণ দিতে হাইকোর্ট নির্দেশ দিলেও তা দেয়া হচ্ছে না। কিছুদিন আগে বন ও পরিবেশ মন্ত্রী ক্ষতিপূরণ দেয়া আশ্বাস দিয়েছেন। মনিরুল হক চৌধুরী আরও বলেন, অনতিবিলম্বে ইপিজেডের রাসায়নিক বর্জ্য শোধনাগারে পরিশোধন করে তারপর প্রাকৃতিক কালে ছাড়তে হবে। অন্যথায় বিষাক্ত রাসায়নিক বর্জ্য প্রাকৃতিক খালে ফেলে জীববৈচিত্র্যের ক্ষতি করা যাবে না। সাধারণ কৃষকদের বাঁচাতে এ সিদ্ধান্ত গ্রহণ অত্যন্ত জরুরি। কুমিল্লা বিমানবন্দর চালুর বিষয়ে তিনি বলেন, বিমানবন্দর চালু হলে বিদেশী ক্রেতারা সহজে কুমিল্লা ইপিজেডে আসা যাওয়া করতে পারবে, আরও বিনিয়োগ বাড়বে। এজন্য বিমানবন্দর চালুর প্রয়োজনীয়তা অপরিসীম।বেপজার নির্বাহী পরিচালক প্রকৌশলী শফিকুল ইসলামের সভাপতিত্বে মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন অতিরিক্ত নির্বাহী পরিচালক কমার্শিয়াল হাসানুজ্জামান, অতিরিক্ত নির্বাহী পরিচালক (আইআর) ফেরদৌস, নির্বাহী প্রকৌশলি (বিদ্যুৎ) মিজানুর রহমান, সহকারী প্রকৌশলী (৫ম গ্রেড) সফিকুল ইসলাম, সদর দক্ষিণ উপজেলা বিএনপির সভাপতি এডভোকেট আখতার হোসেন, সাবেক কাউন্সিলর খলিলুর রহমান মজুমদার, হারুনর রশীদ, মহানগর বিএনপি নেতা সোহেল মজুমদার, যুবদল নেতা হুমায়ুন কবিরসহ বেপজার কর্মকর্তা কর্মচারীরা।
[sharethis-inline-buttons]
আপনার মতামত লিখুন :