• ঢাকা
  • বৃহস্পতিবার, ১৬ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩রা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৩১ ডিসেম্বর, ২০২৫
সর্বশেষ আপডেট : ৩১ ডিসেম্বর, ২০২৫
Designed by Nagorikit.com

ইকরা রেসিডেন্সিয়াল স্কুলে বার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশ ও পুরস্কার বিতরণ

কুমিল্লা জার্নাল
[sharethis-inline-buttons]


চৌদ্দগ্রাম প্রতিনিধিঃ
ইকরা রেসিডেন্সিয়াল স্কুলের উদ্যোগে বার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশ, বৃত্তি পরীক্ষার সনদ বিতরণ ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান-২০২৫ অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোহাম্মদ জামাল হোসেন। সভাপতিত্ব করেন বিদ্যালয়ের সভাপতি জনাব কাজী মোঃ জোনায়েদ রাকিব। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের সম্মানিত শিক্ষকবৃন্দ, অভিভাবকগণ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তিলাওয়াতের মাধ্যমে কার্যক্রম শুরু হয়। পরে অতিথিবৃন্দ শিক্ষার্থীদের উদ্দেশ্যে দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন। বক্তারা বলেন, নৈতিক শিক্ষা ও আধুনিক শিক্ষার সমন্বয়ের মাধ্যমে একজন শিক্ষার্থীকে যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলতে হবে।
পরে বার্ষিক পরীক্ষায় কৃতিত্ব অর্জনকারী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার ও বৃত্তি পরীক্ষায় উত্তীর্ণদের হাতে সনদ তুলে দেওয়া হয়। পুরস্কার পেয়ে শিক্ষার্থীদের মুখে আনন্দের হাসি ফুটে ওঠে এবং অভিভাবকরাও সন্তোষ প্রকাশ করেন।
অনুষ্ঠান শেষে সভাপতি সকল অতিথি, শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন।

[sharethis-inline-buttons]

আরও পড়ুন

  • কুমিল্লা এর আরও খবর